Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
গ্লিটজ

প্রথমবার ধারাবাহিকে কোয়েল মল্লিক

কোয়েল এর আগে রিয়েলিটি শোয়ের বিচারক হয়েছেন।

প্রথমবার ধারাবাহিকে কোয়েল মল্লিক

mahmudul.hasan@bdnews24.com

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 11:22 AM

Updated : 16 Sep 2026, 11:22 AM

কলকাতার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রায় আড়াই দশক কাটিয়ে দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। অবশেষে টেলিভিশনের পর্দায় ধারাবাহিক নাটকে অভিষেক হতে যাচ্ছে রঞ্জিত মল্লিক কন্যার।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, ধারাবাহিক ও পরিচালকের নাম এখনো সামনে আসেনি।

তবে টেলিভিশনে পর্দায় বহুবার হাজির হয়েছেন কোয়েল। বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারক হয়েছেন। ‘কথা ও কাহিনী’ শিরোনামের একটি টক শোয়ের উপস্থাপনাও করেছেন। তবে ধারাবাহিক নাটকে এই প্রথম আসছেন কোয়েল।

অভিনেত্রী রাজনীতিও করেছেন। তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভা সদস্যও হয়েছিলেন। তবে সবশেষ বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর দল থেকে সরে এসেছেন অভিনেত্রী।

কোয়েল ‘বন্ধন’, ‘মানিক’, ‘১০০% লাভ’, ‘নীল আকাশের চাঁদনি’, ‘হিরো’, ‘মন মানে না’র মত বেশ কিছু বাণিজ্যিক সিনেমায় কাজ করেছেন।

বেশ কয়েক বছর ধরে গোয়েন্দা গল্পের সিরিজ সিনেমা ‘মিতিন মাসি’ এ অভিনয় করছেন কোয়েল।

  • চলচ্চিত্র
  • নাটক
  • কোয়েল মল্লিক
এ সম্পর্কিত খবর
এক যুগ পর রাজের প্রযোজনায় মিমি, শুভশ্রী বললেন 'সুপার হ্যাপি' 
এক যুগ পর রাজের প্রযোজনায় মিমি, শুভশ্রী বললেন 'সুপার হ্যাপি' 
‘নাজা’ সিনেমার নির্মাতার বাড়ির সামনে ইসরায়েলিদের বিক্ষোভ
‘নাজা’ সিনেমার নির্মাতার বাড়ির সামনে ইসরায়েলিদের বিক্ষোভ
‘ধুরন্ধর’ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ
‘ধুরন্ধর’ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ
মক্কার কাছে হুতি ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোট বাহিনীর
মক্কার কাছে হুতি ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোট বাহিনীর

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24