Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
চট্টগ্রাম

জ্বালানির মূল্যবৃদ্ধি: চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের চার্জ বাড়ানোর দাবি

জ্বালানি তেলের বর্ধিত মূল্য কন্টেইনার হ্যান্ডলিং চুক্তি দরের সঙ্গে সমন্বয়ের কথা বলছেন বার্থ অপারেটররা।

জ্বালানির মূল্যবৃদ্ধি: চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের চার্জ বাড়ানোর দাবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 08:49 PM

Updated : 21 Sep 2026, 08:49 PM

জ্বালানি তেলের দাম বাড়ার পর কন্টেইনার হ্যান্ডলিংয়ের চার্জ বৃদ্ধির দাবি তুলে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন বার্থ অপারেটররা।

বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটরস এন্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার এই চিঠি দেওয়া হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ২০২২ সালের দরে এখনো কাজ করছি। এরপর কয়েক দফায় জ্বালানি তেলের দাম বাড়লেও আমাদের কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেট বাড়েনি। এখন যে পরিস্থিতি তাতে আমরা ভালো নেই।

“আজ বন্দর চেয়ারম্যান বরাবরে চিঠি দিয়েছি। হয়ত কাল-পরশু উনাদের পক্ষ থেকে সাড়া পাব। আমরা কোনো কিছু চাপিয়ে দিতে চাই না; যা হবে আলোচনার মাধ্যমে হবে। দুই পক্ষই যেন ভাল অবস্থানে থাকতে পারে।”

অ্যাসোসিয়েশনের চিঠিতে বলা হয়, “আমাদের সদস্য বার্থ অপারেটররা ২০২২ সালের ১৯ জানুয়ারি আহ্বান করা দরপত্রের অনুকূলে সে সময়ের জ্বালানি তেল ও দ্রব্যমূলের ভিত্তিতে হিসেব করে দরপত্র দাখিল করেছিলেন।

“কিন্তু এরপর বিগত ২০২২ সালের ৫ অগাস্ট হঠাৎ ডিজেলের মূল্য লিটার প্রতি ৩৪ টাকা বৃদ্ধি পায়। এর প্রেক্ষিতে তখন আমরা চুক্তি দরের সাথে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার জন্য কর্তৃপক্ষ বরাবরে চিঠি দিলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।”

পরে আরও একবার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি এবং সবশেষ রোববার রাতে আরও ২০ টাকা বৃদ্ধির বিষয়টি চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, “টেন্ডার দাখিলের সময় তেলের লিটার প্রতি মূল্য ছিল ৮০ টাকা। আর বর্তমানে তা ১৩৫ টাকা। অর্থাৎ লিটার প্রতি ৬৯ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে। ফলে আমাদের সদস্য বার্থ অপারেটরদের পক্ষে এই আর্থিক সংকট মোকাবিলা করে বার্থ অপারেটিং কার্যক্রম পরিচালনা করা মোটেই সম্ভবপর হচ্ছে না।”

এর আগে দেশের প্রতিটি খাতে জ্বালানি তেলের বর্ধিত মূল্য সমন্বয় করা হয়েছে দাবি করা হয় চিঠিতে।

কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজটি পুরোপুরি পরিবহন নির্ভর বিধায় জ্বালানি তেলের বর্তমান বর্ধিত মূল্য কন্টেইনার হ্যান্ডলিং চুক্তি দরের সঙ্গে সমন্বয় করে চার্জ বৃদ্ধি করতে অনতিবিলম্বে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে বন্দর চেয়ারম্যানকে আহ্বান জানান বার্থ অপারেটররা।

  • কন্টেইনার হ্যান্ডেলিং
  • বার্থ অপারেটর
এ সম্পর্কিত খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: ‘রাষ্ট্র মানুষের ওপর জুলুমের বোঝা চাপিয়ে দিল’
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: ‘রাষ্ট্র মানুষের ওপর জুলুমের বোঝা চাপিয়ে দিল’
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যাত্রী কল্যাণ সমিতির
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানির দাম বৃদ্ধি: রাষ্ট্র বাঁচে প্রজ্ঞাপনে, জনগণ হাঁপায় রান্নাঘরে
জ্বালানির দাম বৃদ্ধি: রাষ্ট্র বাঁচে প্রজ্ঞাপনে, জনগণ হাঁপায় রান্নাঘরে
এক লাফে জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
এক লাফে জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24