Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাণিজ্য

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যাত্রী কল্যাণ সমিতির

এই ‘গণবিরোধী’ সিদ্ধান্ত থেকে সরে এসে জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার করে আগের দাম বহাল রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যাত্রী কল্যাণ সমিতির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 01:41 PM

Updated : 21 Sep 2026, 01:40 PM

মধ্যরাতে হঠাৎ করে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার সমিতির এক বিৃবতিতে বলা হয়, “বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, মূল্যস্ফীতি বৃদ্ধি, জ্বালানি সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধের কারণে বেকারত্ব বৃদ্ধির মধ্য দিয়ে দেশে এক চরম অস্থিরতা বিরাজ করছে।

“এমন সময়ে সংকট মোকাবিলায় দেশের মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে সরকার দায়িত্ব গ্রহণের সাত মাসের মাথায় দুই দফা জ্বালানির মূল্যবৃদ্ধি করেছে। ফলে যাতায়াত, যোগাযোগ, পণ্য ও যাত্রী পরিবহনসহ শিল্প উৎপাদনে ভাড়া ও মূল্য উসকে দেওয়া হয়েছে।”

এই ‘গণবিরোধী’ সিদ্ধান্ত থেকে সরে এসে জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার করে আগের দাম বহাল রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে।

নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হবে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “সরকার জনস্বার্থে কোথাও ব্যবসা করবে, কোথাও ভর্তুকি দেবে এটাই বাস্তবতা। দেশের চরম আর্থিক সংকটের মুহূর্তে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে দেশের অর্থনীতি সচল রাখা, মূল্যস্ফীতি কমানোর মধ্য দিয়ে দেশের সংকটাপন্ন জনগণের পাশে থাকা সরকারের দায়িত্ব।”

এক লাফে জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
  • জ্বালানি তেল
  • তেলের দাম
  • যাত্রী কল্যাণ সমিতি
  • দাম বৃদ্ধি
এ সম্পর্কিত খবর
জ্বালানি তেলের দাম একবারে এতটা বাড়ল কেন? বিকল্প ছিল?
জ্বালানি তেলের দাম একবারে এতটা বাড়ল কেন? বিকল্প ছিল?
জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার দাবি কভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার মালিকদের
জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার দাবি কভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার মালিকদের
তেলের মূল্যবৃদ্ধি: জনগণের বোঝা কমাতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি রাজনৈতিক দলের
তেলের মূল্যবৃদ্ধি: জনগণের বোঝা কমাতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি রাজনৈতিক দলের
এক লাফে জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
এক লাফে জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24