Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
ক্রিকেট

ভালো উইকেটে দুইশর বেশি, খারাপ উইকেটে ১৪০-১৬০ রান করতে চায় বাংলাদেশ

এশিয়ান গেমসে উইকেটের দাবি মিটিয়ে কার্যকর ব্যাটিং করতে চায় বাংলাদেশ, বললেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

ভালো উইকেটে দুইশর বেশি, খারাপ উইকেটে ১৪০-১৬০ রান করতে চায় বাংলাদেশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 07:47 PM

Updated : 22 Sep 2026, 07:47 PM

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিন দশেক ধরেই অনুশীলন করছেন জাতীয় ক্রিকেটাররা। তবে সামনের দুই অভিযান ঘিরে অনুশীলনও হচ্ছে দুইরকম। লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা নিচ্ছেন এশিয়ান গেমসের প্রস্তুতি। মুশফিকুর রহিম, মমিনুল হকরা ঘাম ঝরাচ্ছেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ঘিরে।

দুই স্কোয়াডে থাকা ব্যাটসম্যানদের নিয়েই কাজ করছেন মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যাটিং কোচ শোনালেন প্রস্তুতি কেমন হচ্ছে, কেমন হতে পারে উইকেট এবং কেমন হতে পারে বাংলাদেশের খেলার ধরন।

আগামী মঙ্গলবার আইচি-নাগোয়া এশিয়ান গেমসের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল দিয়ে সোনার পদক জয়ের লড়াইয়ে নামবে বাংলাদেশ। আগে কখনই জাপানে না খেলা বাংলাদেশ দলের সেখানকার উইকেট কিংবা কন্ডিশন সম্পর্কে বাস্তব কোনো অভিজ্ঞতা নেই।

ছেলেদের ইভেন্ট মাঠে গড়ানোর আগে অবশ্য মেয়েদের ইভেন্টে পদকের লড়াই শেষ হয়েছে। মোহাম্মদ আশরাফুল জানান, টিভিপর্দায় মেয়েদের খেলা দেখে উইকেট সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করেছে পুরো দল।

“জাপানে আমরা মেয়েদের ক্রিকেটটা দেখলাম, সেখানে হাই-স্কোরিং ম্যাচ হচ্ছে। উইকেট সুন্দর, ব্যাটে বল আসছে এবং আউটফিল্ডও…। মেয়েদের মাঠটা একটু ছোট যদিও, ছেলেদেরটা একটু হয়তো বড় হবে।

আশা করি, সেখানে ভালো উইকেট হবে এবং সেভাবেই আমাদের ব্যাটসম্যানরা প্রস্তুতি নিচ্ছেন। ভালো উইকেট হলে কীভাবে আমরা দুইশর বেশি করতে পারি এবং যদি খারাপ উইকেটও হয়, সেখানে কীভাবে ১৪০-১৬০ করে ম্যাচ জেতা যায়, ওইসব পরিকল্পনা করেই আমরা কিছুদিন ধরে অনুশীলন করেছি।”

গেমসের নারী ক্রিকেটের ফাইনাল হয়ে গেছে মঙ্গলবার। ছেলেদের ক্রিকেট শুরু হবে বৃহস্পতিবার। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে বাংলাদেশ। সম্ভাব্য প্রতিপক্ষ হংকং বা ওমান।

এশিয়ান গেমসের প্রস্তুতি পর্বে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে এরকম প্রস্তুতি ম্যাচ হবে আরও একটি।

“একটা প্রস্তুতি ম্যাচ বাকি আছে। আশা করব, এখানে সবাই তারা তাদের সেরা ছন্দটা নিয়ে আসবে।

এশিয়ান গেমস শেষে বাংলাদেশ দলের গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট আছে, এরপর আছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ইতোমধ্যে টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে থাকা যে ক্রিকেটাররা এশিয়ান গেমসের স্কোয়াডে নেই, তারা লাল বলের প্রস্তুতি শুরু করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের কোন মাঠে টেস্ট অনুষ্ঠিত হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেটা জানা না থাকলেও আফগানিস্তানের শক্তিমত্তা বিবেচনায় রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ।

একাডেমি মাঠে লাল বলে প্রথম দিনের অনুশীলনে স্পিন বোলিং মেশিন ব্যবহার করতে দেখা গেছে। অনুশীলনে এই যন্ত্র ব্যবহারের পেছনের কারণ ব্যাখ্যা করলেন আশরাফুল।

“আজকে (বুধবার) থেকে আমরা (টেস্ট দলের) স্কিল অনুশীলন শুরু করেছি। আরও পাঁচ দিন করব। সেই জায়গায় সবগুলো অপশনই রাখার চেষ্টা করছি, যেহেতু আফগানিস্তানের সঙ্গে হয়তো তারা স্পিন উইকেটও রাখতে পারে। আমরা সেই ধরনের অনুশীলনগুলোও করছি।”

টেস্ট ক্রিকেটের ধরন বুঝেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা চলছে, বললেন ব্যাটিং কোচ।

“ব্যাটসম্যানরা যেন লম্বা সময় ব্যাটিং করতে পারে এবং বোলাররাও যেন লম্বা স্পেল বল করতে পারে, সেই অনুশীলনটা আমরা করেছি। কালকেও হয়তো আমাদের একই পরিকল্পনা থাকবে। (সংযুক্ত আরব আমিরাতে) যাওয়ার আগে লম্বা স্পেল বোলিং এবং লম্বা সময় ব্যাটিং করার অনুশীলনটাই আমরা করব।”

  • বাংলাদেশ
  • আশরাফুল
  • এশিয়ান গেমস
এ সম্পর্কিত খবর
নানা অব্যবস্থাপনার মধ্যে ঐক্যের ডাক দিয়ে পর্দা উঠল এশিয়ান গেমসের
নানা অব্যবস্থাপনার মধ্যে ঐক্যের ডাক দিয়ে পর্দা উঠল এশিয়ান গেমসের
এশিয়ান গেমস শেষ ভারুনের
এশিয়ান গেমস শেষ ভারুনের
ইংলিশ পেসারের চোখে বুমরাহ বিশ্বের সেরা
ইংলিশ পেসারের চোখে বুমরাহ বিশ্বের সেরা
জাপান সফরে সেনাপ্রধান
জাপান সফরে সেনাপ্রধান

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24