Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
করপোরেট

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর উদযাপন করল এইচবিএল

১৯৭৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে পাকিস্তানভিত্তিক বহুজাতিক ব্যাংকটি।

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর উদযাপন করল এইচবিএল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 12:14 AM

Updated : 18 Sep 2026, 12:14 AM

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার সুবর্ণ জয়ন্তী বা ৫০ বছর উদযাপন করেছে পাকিস্তানভিত্তিক বহুজাতিক ব্যাংক এইচবিএল।

বৃহস্পতিবার ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ এবং এ দেশের ব্যবসায়িক খাতের সঙ্গে কয়েক দশকের অংশীদারত্বের এই মাইলফলক উদযাপনের মাধ্যমে এইচবিএল তার দীর্ঘ পথচলাকে স্মরণ করেছে। ১৯৭৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর থেকে এইচবিএল গ্রাহকদের বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক প্রবাহে সহায়তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন বাজারে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ স্থাপনে ভূমিকা রেখে আসছে।”

৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে এইচবিএল চেয়ারম্যান সুলতান আলী আল্লানা এবং প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাসির সেলিমসহ ব্যাংকের গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতি যখন বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের সঙ্গে তার সংযোগ আরও গভীর করছে, তখন এইচবিএল তার আন্তর্জাতিক উপস্থিতি ও দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিশেষ অবদান রেখে চলেছে। এইচবিএলের আন্তর্জাতিক নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি স্বতন্ত্র সুবিধা দিয়ে থাকে। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মাত্র তিনটি ব্যাংকের মধ্যে এইচবিএল অন্যতম, যারা চীনে প্রান্ত-থেকে-প্রান্ত আরএমবি মধ্যস্থতা সেবা দিয়ে থাকে।

চীনে এইচবিএল বেইজিং হল ব্যাংকটির দ্বিতীয় শাখা এবং ব্যবস্থাপনা শাখা। বর্তমানে বেইজিং এবং উরুমচি উভয় শাখাই বৈদেশিক মুদ্রা ও আরএমবি লাইসেন্সপ্রাপ্ত, যা গ্রাহকদের বহুমুদ্রাভিত্তিক প্রয়োজন পূরণে সহায়তা দিয়ে থাকে।

  • ব্যাংকিং
  • সুবর্ণ জয়ন্তী
  • এইচবিএল
এ সম্পর্কিত খবর
আগুনে ১৪ নবজাতকের মৃত্যু: পাকিস্তানের সেই হাসপাতাল যেন ছিল ‘মরণফাঁদ’
আগুনে ১৪ নবজাতকের মৃত্যু: পাকিস্তানের সেই হাসপাতাল যেন ছিল ‘মরণফাঁদ’
এশিয়ান গেমস শেষ ভারুনের
এশিয়ান গেমস শেষ ভারুনের
হরমুজ খোলার আহ্বান চীনের, ইরান-যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর তাগিদ
হরমুজ খোলার আহ্বান চীনের, ইরান-যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর তাগিদ
জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা প্রথম এক লাখ ছাড়াল
জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা প্রথম এক লাখ ছাড়াল

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24