Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগ নেতাসহ ৪ জন রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সামনে গত ১৮ সেপ্টেম্বর রাতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগ নেতাসহ ৪ জন রিমান্ডে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 03:37 PM

Updated : 22 Sep 2026, 04:27 PM

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া কার্যক্রমের নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ রিমান্ডের তথ্য দিয়েছেন।

আসামিরা হলেন- ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের বংশাল ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক রায়হান উদ্দিন, রাসেল খান, মো. আলা উদ্দিন ও আব্দুল্লাহ মাসহুর আশরাফী।

এদের মধ্যে রায়হানের চার দিন এবং অপর তিন আসামিকে দুই দিন করে রিমান্ডের পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে গত ১৮ সেপ্টেম্বর রাতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ বলেছিল, আশপাশে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও দেখে একজনকে শনাক্ত করা হয়। তারপর শনিবার বংশাল এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা রায়হানকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাত সোয়া ১২টার দিকে লালবাগের জেন সাহা রোডের একটি দশ ভবনের নিচতলার পার্কিংয়ে ইটের খোয়ার বস্তার মধ্যে লাল টেপ মোড়ানো চারটি ককটেল উদ্ধার করা হয়। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে।

রায়হানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেমরার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় রাসেল, আলা উদ্দিন ও আব্দুল্লাহকে।

রোববার আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনের ইন্সপেক্টর মোহাম্মদ গোলাম মোস্তফা। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড বিষয়ে শুনানির দিন রাখেন মঙ্গলবার।

এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।

প্রসিকিউটর হারুন-অর-রশীদ বলেন, "রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরি। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। পরে আদালত এক আসামির চার দিন এবং অপর তিন আসামির দুই দিনের রিমান্ডের আদেশ দেন।"

ককটেল বিস্ফোরণের ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই জুয়েল রানা বিস্ফোরক আইনে শনিবার মামলা করেন।

  • আওয়ামী লীগ
  • রিমান্ড
  • ককটেল বিস্ফোরণ
এ সম্পর্কিত খবর
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাসহ ৪ জন কারাগারে
ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাসহ ৪ জন কারাগারে
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
আওয়ামী লীগের মিছিল: গুলশান থানার ওসি প্রত্যাহার
আওয়ামী লীগের মিছিল: গুলশান থানার ওসি প্রত্যাহার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24