Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 01:38 PM

Updated : 20 Sep 2026, 01:43 PM

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)। তাদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানিয়েছে ডিবি। এই চারজনের মধ্যে রায়হান আওয়ামী লীগের নেতা।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মো. শাহীন।

তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও দেখে একজনকে শনাক্ত করার পর শনিবার বংশাল এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাত সোয়া ১২টার দিকে লালবাগের জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিংয়ের একটি পিলারের পাশে ইটের খোয়ার বস্তার মধ্যে লাল রঙের কসটেপে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে।

ডিবির এই কর্মকর্তা বলেন, রায়হানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেমরার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে রাসেল, আলা উদ্দিন ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রায়হান আওয়ামী লীগের ঢাকা দক্ষিণের বংশাল থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক। গত বছর মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে পাঁচ মাস কারাগারে ছিল সে। সম্প্রতি জামিনে বের হয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে বলে দাবি করেন তিনি।

বাকি তিনজনসহ সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সক্রিয় সদস্য বলে দাবি করেন ডিবির এই কর্মকর্তা।

গ্রেপ্তার ব্যক্তিদের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্যই তারা এগুলো করছে। তাদের রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। গত দুই-তিন দিনে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে। এরই অংশ হিসেবে যাত্রাবাড়ীতেও তারা এটা করেছে।”

এই ঘটনায় আরও কারা জড়িত এবং কেন এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে, তা জানতে গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে রায়হানের যোগাযোগ রয়েছে কী না জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, “হ্যাঁ, তাদের মোবাইলে কমিউনিকেশন আছে। এগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করছি। বিস্তারিত রিমান্ডে আনার পর জানা যাবে।”

গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এক অটোরিকশাচালক আহত হন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।

  • যাত্রাবাড়ী
  • হাতবোমা বিস্ফোরণ
  • আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এ সম্পর্কিত খবর
ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাসহ ৪ জন কারাগারে
ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাসহ ৪ জন কারাগারে
রাজধানীর সাত জায়গায় বোমাবাজি, বাসে আগুন
রাজধানীর সাত জায়গায় বোমাবাজি, বাসে আগুন
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: আরও ৪ জন কারাগারে
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: আরও ৪ জন কারাগারে
আওয়ামী লীগের মিছিল: গুলশান থানার ওসি প্রত্যাহার
আওয়ামী লীগের মিছিল: গুলশান থানার ওসি প্রত্যাহার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24