Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

কারওয়ানবাজার ও ফার্মগেইট মেট্রোরেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান

অভিযানে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়।

কারওয়ানবাজার ও ফার্মগেইট মেট্রোরেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 11:27 AM

Updated : 16 Sep 2026, 11:27 AM

রাজধানীর কাওরানবাজার ও ফার্মগেইট মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল বুধবার বলছে, ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক ও মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কাওরানবাজার ও ফার্মগেইট মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়া সংশ্লিষ্ট সবাইকে ফুটপাত দখলমুক্ত রাখা এবং মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয় বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল জানিয়েছে, অভিযানের ফলে ওই দুই স্টেশন এলাকা অবৈধ দখলমুক্ত হয়েছে এবং মেট্রোরেলের যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের পরিবেশ নিশ্চিত হয়েছে।

এ অভিযানে এমআরটি পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), এবং ডিএমটিসিএল এর নিজস্ব নিরপাত্তার সদস্যরা সহায়তা করেছেন।

এর আগেও আরও কয়েকটি মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান চালায় কর্তৃপক্ষ। সেখানে অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি জরিমানাও করা হয় তখন।

  • উচ্ছেদ অভিযান
  • ফার্মগেইট
  • মেট্রোরেল স্টেশন
  • কারওয়ানবাজরম
এ সম্পর্কিত খবর
রাজবাড়ীতে অভিযান চালিয়ে অস্ত্র-হাতবোমা উদ্ধার, যুবক গ্রেপ্তার
রাজবাড়ীতে অভিযান চালিয়ে অস্ত্র-হাতবোমা উদ্ধার, যুবক গ্রেপ্তার
নতুন আরেকটি মেট্রোরেল হচ্ছে, এমআরটি ১ ও ৫ এর ব্যয় বাড়ছে দ্বিগুণ
নতুন আরেকটি মেট্রোরেল হচ্ছে, এমআরটি ১ ও ৫ এর ব্যয় বাড়ছে দ্বিগুণ
১৭২ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ: আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক
১৭২ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ: আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক
সুগন্ধার তীর দখল করে নির্মিত ৪ দোকান উচ্ছেদ
সুগন্ধার তীর দখল করে নির্মিত ৪ দোকান উচ্ছেদ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24