Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

কিলোমিটারপ্রতি বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

এর আগে গত ২৩ এপ্রিল বেড়েছিল ১১ পয়সা করে।

কিলোমিটারপ্রতি বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 05:31 PM

Updated : 22 Sep 2026, 05:31 PM

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৭০ পয়সা।

সোমবার বাস মালিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং শহরের ভেতরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার বৈঠকে তা পর্যালোচনা করে ভাড়া চূড়ান্ত করা হয়।

এদিন বিকালে মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার কারণে পরিবহন মালিকরা প্রচলিত হিসাব অনুযায়ী কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি করেছিলেন। জনস্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“যেকোনো ভাড়া বৃদ্ধি জনগণের জন্য চাপ। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ভাড়া যতটা বেড়েছে তা যৌক্তিক পর্যায়ে কম রাখার চেষ্টা করেছি।”

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “সরকারি হিসাবে ভাড়া ২০ পয়সা বাড়ার কথা থাকলেও জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ছে ১৭ পয়সা।

“মালিকরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বসে এ বিষয়ে চুক্তি করবেন। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন হতে পারে।”

মঙ্গলবারই নতুন ভাড়ার প্রজ্ঞাপন জারি হবে এবং প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে নতুন ভাড়া কার্যকর হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নভেল দে।

এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ২৩ এপ্রিল বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। তাতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছিল ২ টাকা ৫৩ পয়সা।

অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে দাঁড়ায় ২ টাকা ২৩ পয়সায়। আর ডিটিসি এলাকায় (ঢাকার আশপাশে) প্রতি কিলোমিটার বাস ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে দাঁড়ায় ২ টাকা ৪৩ পয়সায়।

সেবার ডিজেলের লিটার ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ১২০ থেকে ১৪০, পেট্রোল ১১৬ থেকে ১৩৫ এবং কেরোসিনের লিটার ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছিল।

  • বিআরটিএ
  • মহানগর
  • জ্বালানি তেল
  • দূরপাল্লার বাস
  • বাস ভাড়া
এ সম্পর্কিত খবর
ভাড়া পুনঃনির্ধারণে বাস ও লঞ্চ মালিকদের সুবিধা দেওয়ার পাঁয়তারা চলছে: যাত্রী কল্যাণ সমিতি
ভাড়া পুনঃনির্ধারণে বাস ও লঞ্চ মালিকদের সুবিধা দেওয়ার পাঁয়তারা চলছে: যাত্রী কল্যাণ সমিতি
তেলের দামের হলকা ছড়াচ্ছে সর্বত্র
তেলের দামের হলকা ছড়াচ্ছে সর্বত্র
দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
এক লাফে জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
এক লাফে জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24