Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

গুলশান-ধানমন্ডিসহ ঢাকার ৫ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

পয়ঃবর্জ্য প্রবেশের পথ বন্ধ ও ভবনভিত্তিক এসটিপি স্থাপনে গুরুত্ব দেওয়া হয়েছে।

গুলশান-ধানমন্ডিসহ ঢাকার ৫ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 07:20 PM

Updated : 17 Sep 2026, 07:20 PM

গুলশান, বনানী, নিকেতন, বারিধারা ও ধানমন্ডি লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা।

তিনি বলেন, “গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদার করতে মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন।

“রাজধানীর লেকগুলোতে পয়ঃবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও বাড়াতে বলেছেন। লেকগুলো পরিচ্ছন্ন রাখতে ব্যবস্থা নিতে বলেছেন।”

বৈঠকে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব।

তিনি বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ধানমণ্ডি লেকের সংস্কার, স্লাজ (কাদার মতো ভারী পদার্থ) অপসারণ ও পাইলট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।”

রাজধানীর লেকগুলোর দূষণ রোধে পয়ঃবর্জ্য প্রবেশের পথ বন্ধ, ভবনভিত্তিক এসটিপি স্থাপন এবং বিদ্যমান স্যুয়ারেজ নেটওয়ার্কের বিস্তারিত জরিপের ওপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।

সেখানে বলা হয়েছে, গুলশান-বনানী এলাকায় শর্তসাপেক্ষে স্যুয়ারেজ বিল আদায় এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ক্যাচমেন্ট এরিয়া বা পানি নিষ্কাশন প্রবাহের এলাকা তৈরির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

গুলশান লেকে পয়ঃবর্জ্য প্রবেশের উৎস ও মাধ্যম হিসেবে ছয়টি প্রধান এবং এর সঙ্গে আরও ছয়টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থান দিয়ে লেকে দূষিত পানি ও পয়ঃবর্জ্য প্রবেশ করছে। সমস্যা সমাধানে গঠিত কারিগরি কমিটি প্রধানমন্ত্রীর সামনে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী সুপারিশ উপস্থাপন করে।

বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন গণপূর্ত ও গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সালাম সাত্তার, স্থানীয় সরকার সচিব শহিদুল হাসান।

  • তারেক রহমান
  • প্রধানমন্ত্রী
  • গুলশান লেক
  • বনানী লেক
  • ধানমন্ডি লেক
  • লেক দূষণ
এ সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান-মিছিল: ওসির পর সরানো হল পুলিশের ডিসিকে
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান-মিছিল: ওসির পর সরানো হল পুলিশের ডিসিকে
আওয়ামী লীগের মিছিল: গুলশান থানার ওসি প্রত্যাহার
আওয়ামী লীগের মিছিল: গুলশান থানার ওসি প্রত্যাহার
দোকানে বিকাশের টাকা না দিয়ে দৌড়, পিটুনির পর পুলিশে
দোকানে বিকাশের টাকা না দিয়ে দৌড়, পিটুনির পর পুলিশে

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24