Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার চান স্বাস্থ্যমন্ত্রী

“স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ নির্ভর করবে আমরা সামনে কতটা ভালোভাবে সহযোগিতা করি, উদ্ভাবন করি এবং যৌথভাবে দায়িত্ব ভাগ করে নিই তার ওপর।’’

স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার চান স্বাস্থ্যমন্ত্রী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 03:41 PM

Updated : 16 Sep 2026, 03:40 PM

চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরো জোরদারে চারটি অগ্রাধিকার তুলে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে, ওষুধ ও স্বাস্থ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য, সুস্থ বার্ধক্য এবং টিকা ও স্বাস্থ্য নিরাপত্তা।

মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, “এশিয়ার স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ নির্ভর করবে আমরা সামনে কতটা ভালোভাবে সহযোগিতা করি, উদ্ভাবন করি এবং যৌথভাবে দায়িত্ব ভাগ করে নিই তার ওপর।’’

চীনের হাইকোতে অনুষ্ঠিত বিএফএ গ্লোবাল হেলথ ফোরাম ২০২৬ হাইকো কনফারেন্সে মন্ত্রী এসব অগ্রাধিকার তুলে ধরেন। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।

সাখাওয়াত হোসেন বলেন, ‘‘বাংলাদেশের ওষুধশিল্প শক্তিশালী অবস্থানে রয়েছে। দেশের ওষুধ প্রায় ১৬০টি দেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশের ওষুধের জন্য চীনের বাজারে প্রবেশের সুযোগ সহজ করার পাশাপাশি এপিআই উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও স্মার্ট স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ আগ্রহী।”

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য বিষয়ে তিনি বলেন, ‘‘রোগ নির্ণয়, চিকিৎসা ও চিকিৎসা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পাশাপাশি অনকোলজি, প্রিসিশন মেডিসিন, রোবোটিক সার্জারি, দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা ও দূরবর্তী রোগী পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যাপক সম্ভাবনা রয়েছে।’’

এ ক্ষেত্রে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

সুস্থ বার্ধক্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, এশিয়ায় প্রবীণ জনগোষ্ঠী দ্রুত বাড়ছে। তাই পুনর্বাসন সেবা, সহায়ক প্রযুক্তি, জেরিয়াট্রিক সেবা ও প্রবীণবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। একইভাবে টিকা গবেষণা, উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর ও স্থিতিশীল সরবরাহব্যবস্থা নিশ্চিত করতে দেশগুলোর যৌথ উদ্যোগ প্রয়োজন।

সম্মেলনে চীনের ১৪তম জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের চতুর্থ প্রধান নির্বাহী লিয়াং চুন-ইংসহ চীন, লাওস, মিশর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

  • স্বাস্থ্যমন্ত্রী
  • স্বাস্থ্যসেবা
  • সরদার সাখাওয়াত হোসেন
এ সম্পর্কিত খবর
আগামী সপ্তাহে ইরান নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
আগামী সপ্তাহে ইরান নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
‘ইনোভেশন ফেয়ারে’ পুরস্কার পেল এআইইউবি
‘ইনোভেশন ফেয়ারে’ পুরস্কার পেল এআইইউবি
নতুন গ্যাজেটের গুঞ্জনের মধ্যেই ‘গ্লাস ইমেজিং’ কিনল ওপেনএআই
নতুন গ্যাজেটের গুঞ্জনের মধ্যেই ‘গ্লাস ইমেজিং’ কিনল ওপেনএআই
নোয়াখালীর সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ, এক সপ্তাহে হাসপাতালে ৪৬
নোয়াখালীর সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ, এক সপ্তাহে হাসপাতালে ৪৬

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24