মক্কা নগরীর দক্ষিণে হুতিদের ড্রোন হামলার যে দাবি করেছে ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট, বুধবার তা প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি। সৌদি জোট বলেছে, ‘পবিত্র নগরীর সংরক্ষিত আকাশ সীমায় ঢোকার আগেই’ ড্রোনটি ধ্বংস করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, তাদের সংগঠনের অভিযানের মূল লক্ষ্য পবিত্র স্থান নয়; সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি।
Published : 16 Sep 2026, 05:37 PM