Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ-পাউরুটি খেয়ে ৩৪ শিক্ষার্থী হাসপাতালে

শিক্ষার্থীদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ-পাউরুটি খেয়ে ৩৪ শিক্ষার্থী হাসপাতালে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 06:43 PM

Updated : 21 Sep 2026, 06:43 PM

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মিড ডে মিলের দুধ ও পাউরুটি খেয়ে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর-১, তুলসীপাড়া ও মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়।

অসুস্থদের মধ্যে মধুপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন, তুলসীপাড়ার একজন এবং মধ্য গোয়ালকারীর তিনজন শিক্ষার্থী রয়েছে।

তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা তুষার চন্দ্র সিংহ।

শিক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্য, দুধ ও পাউরুটি খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজনের পেটব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়।

মধুপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমি বলে, দুধ ও পাউরুটি খাওয়ার পরপরই সে অসুস্থ হয়ে পড়ে।

মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মনিকা দেবনাথের বাবা মানিক দেবনাথ বলেন, খাবার খাওয়ার পর তার মেয়ের পেটব্যথা শুরু হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, বালিয়াডাঙ্গীর ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু রয়েছে। সোমবার শিক্ষার্থীদের দুধ ও পাউরুটি দেওয়া হয়েছিল।

তিনি বলেন, “শিক্ষার্থীরা কেন অসুস্থ হয়েছে, তা তদন্ত করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

  • রংপুর বিভাগ
  • ঠাকুরগাঁও জেলা
  • মিড ডে মিল
এ সম্পর্কিত খবর
শিক্ষকদের বেতন ‘ইস্যু নয়’, বেসরকারিতে কম বেতনে ‘আরও ভালো’ শিক্ষা মেলে: প্রতিমন্ত্রী
শিক্ষকদের বেতন ‘ইস্যু নয়’, বেসরকারিতে কম বেতনে ‘আরও ভালো’ শিক্ষা মেলে: প্রতিমন্ত্রী
মুখ মিষ্টিতে ছানার পায়েস
মুখ মিষ্টিতে ছানার পায়েস
হাতিয়ার সেই বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে
হাতিয়ার সেই বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে
বেসরকারি স্কুল-মাদ্রাসাও ‘মনিটর’ করা হবে: ববি হাজ্জাজ
বেসরকারি স্কুল-মাদ্রাসাও ‘মনিটর’ করা হবে: ববি হাজ্জাজ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24