Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

যে কোনো নাগরিকের দেশে ফেরার অধিকার সংবিধানেই রয়েছে: রুমিন ফারহানা

“রাজনীতিতে ভিন্ন মত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এগুলো সবই স্বাভাবিক।”

যে কোনো নাগরিকের দেশে ফেরার অধিকার সংবিধানেই রয়েছে: রুমিন ফারহানা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 07:03 PM

Updated : 18 Sep 2026, 07:14 PM

দেশের কোনো নাগরিক দেশ ত্যাগের পর আবার যেকোনো সময় দেশে ফিরে আসতে পারে-এমন অধিকার সংবিধানে রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকরা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারে আবার যে কোনো সময় দেশে ঢুকতেও পারে। এটা সংবিধানে পরিষ্কার বলে দেওয়া আছে।

“বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।”

আশুগঞ্জের ‘আব্দুল কাদির শাহ পাঠাগার’ শুক্রবারের এ অনুষ্ঠান আয়োজন করে।

সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ঝাড়ু মিছিল করে আশুগঞ্জ উপজেলা বিএনপি।

বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারিও দেন বিএনপির নেতাকর্মীরা।

ওই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন, “রাজনীতিতে এটা হয়। এটা কিছু না।

“রাজনীতিতে ভিন্ন মত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি। তো এগুলো সবই স্বাভাবিক।”

  • চট্টগ্রাম বিভাগ
  • ব্রাহ্মণবাড়িয়া জেলা
  • নাগরিক
  • দেশ
  • রুমিন ফারহানা
এ সম্পর্কিত খবর
‘দেখা যাবে, কার বুকের পাটা কতটুকু’, লংমার্চ শেষে সরকারের উদ্দেশে শফিকুর
‘দেখা যাবে, কার বুকের পাটা কতটুকু’, লংমার্চ শেষে সরকারের উদ্দেশে শফিকুর
ব্রাজিল দলে ফেরার অপেক্ষা বাড়ছে জোয়াও পেদ্রোর
ব্রাজিল দলে ফেরার অপেক্ষা বাড়ছে জোয়াও পেদ্রোর
‘জীবনের শেষ পেইন্টিং এটা, পারলে যত্ন করে রেখে দিও’
‘জীবনের শেষ পেইন্টিং এটা, পারলে যত্ন করে রেখে দিও’
রুমিন ফারহানার ২ সমর্থকের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে
রুমিন ফারহানার ২ সমর্থকের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24