Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

শেখ হাসিনা ফিরলে হাতকড়া পরিয়ে গ্রহণ করা হবে: বিমানমন্ত্রী

“গ্যাসের কারণে কোনো ফ্যাক্টরি আর বন্ধ হবে না। কিন্তু কিছুটা সময় আমাদের দিতে হবে।”

শেখ হাসিনা ফিরলে হাতকড়া পরিয়ে গ্রহণ করা হবে: বিমানমন্ত্রী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 06:09 PM

Updated : 18 Sep 2026, 06:20 PM

শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হ্যান্ডকাফ পরিয়ে আইনের মাধ্যমে গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেছেন, “৩১ ডিসেম্বর কেন, কালকে আসেন। আমরা কালকে আপনাকে রিসিভ করব এবং আইনের মাধ্যমে রিসিভ করব। কিন্তু সঙ্গে দুটি হ্যান্ডকাফ থাকবে।”

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের কাজের জন্য জনগণের কাছে সময় ও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিমানমন্ত্রী বলেন, “এই যে নির্বাচন করে আমাদের পাঠালেন, আমরা গিয়ে পেলাম একটা ভঙ্গুর রাষ্ট্র। যে জায়গায় যাই-এমনকি আমার মন্ত্রণালয়ে আমার সাফ করতেই ছয় মাস লাগল, সাত মাস লাগল। এখন আমি কাজ শুরু করব। এই যে সময়টা, এই ধৈর্য ধারণ করার জন্য আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা যারা শুনছেন, তাদেরকে অনুরোধ করব সকলকে বোঝানোর জন্য। একে একে করে সব ঠিক হবে।

“এই যে আগামী আমাদের নির্বাচন শেষ হওয়ার আগেই বাংলাদেশের কোনো একটা ঘর-গ্রাম তো বাদই দিলাম, কোনো একটা ঘর বাকি থাকবে না, যে বিদ্যুৎ পাবে না। গ্যাসের কারণে কোনো ফ্যাক্টরি আর বন্ধ হবে না। কিন্তু কিছুটা সময় আমাদের দিতে হবে।

বিমানমন্ত্রী বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি আপনাদের জন্য কাজ করতে চান, তাকে সুযোগ দিতে হবে। তার সুযোগ আপনারা যদি দেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য, সকল মানুষের জন্য এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য, সকল শ্রেণীর পেশার জন্য তিনি একটা সুন্দর বাংলাদেশ গড়তে চান।”

তারেক রহমানের বিভিন্ন কর্মসূচির কথা ম্মরণ করিয়ে তিনি বলেন, “ইতোমধ্যেই তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, গাছ লাগানোর কর্মসূচি, খাল কাটা কর্মসূচি এবং অনেক কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি চীন ভিজিট করলেন, মালয়েশিয়া ভিজিট করলেন, এখন জাতিসংঘে তিনি যাচ্ছেন।

“তিনি সব সামলিয়ে নিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ করবেন, এটিই আমাদের আশা এবং তিনি করবেন, এই বিশ্বাস আমাদের সকলের আছে।”

শেখ হাসিনার ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জানি যে ফ্যাসিস্ট সরকার, তারা নিজেদের পেট ভরানোর জন্য লুটপাট করে এ দেশের সমস্ত কিছু নিয়ে গেছে। এখন দেখেন, এই লুটপাটের টাকা খাইতে পারতেছে না। এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে। আবার মাঝে মাঝে শুনি যে উঁকি দিয়ে তিনি ৩১ শে ডিসেম্বরের মধ্যে নাকি এখানে আসবেন।

তিনি বলেন, “আপনাকে হ্যান্ডকাফ দিয়ে রিসিভ করে আপনি বাংলাদেশের মানুষের ওপরে যে অমানবিক আচরণ করেছেন, তার বিচার বাংলাদেশের মাটিতে হবে। এই বিচার করার জন্য আমরা অপেক্ষায় আছি।”

শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত তার সহযোগীদের দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশের প্রতি অনুরোধ করা হয়েছে বলেও জানান বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের ক্ষুণ্ন হওয়া অধিকার এবং জনগণের টাকা লুটের বিচার সুষ্ঠুভাবে করতে চান তারা।

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা
  • শেখ হাসিনা
  • বিমানমন্ত্রী
  • চট্টগ্রম বিভাগ
  • হ্যান্ডকাফ
এ সম্পর্কিত খবর
‘মবের’ পেছনে একটা রাজনৈতিক শক্তি হাওয়া দিচ্ছে: প্রতিমন্ত্রী সাকি
‘মবের’ পেছনে একটা রাজনৈতিক শক্তি হাওয়া দিচ্ছে: প্রতিমন্ত্রী সাকি
দাবি এক দফায় পরিণত হলে পরিস্থিতি ‘খুবই ভয়াবহ’ হবে: জামায়াত আমির
দাবি এক দফায় পরিণত হলে পরিস্থিতি ‘খুবই ভয়াবহ’ হবে: জামায়াত আমির
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল
সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী
সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24