Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

খাগড়াছড়িতে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রেপ্তারদের বিরুদ্ধে আদালত চত্বরে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে সরকারি জনগুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে।

খাগড়াছড়িতে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 04:09 PM

Updated : 22 Sep 2026, 04:09 PM

খাগড়াছড়িতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু।

গ্রেপ্তাররা হলেন- লিটন চৌধুরী, মো. মাহফুজ জুয়েল, সুজন বিশ্বাস, মো. সাকিল এবং মো. রুবেল। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে ১৭ সেপ্টেম্বর ভোররাতে খাগড়াছড়ি আদালত চত্বর এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে সরকারি জনগুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২০ সেপ্টেম্বর ভোররাতে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে মিছিলের পাশাপাশি রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে সরকারি গাছ কেটে যান চলাচল বন্ধ করে অবরোধ কর্মসূচি পালনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

ওসি কায় কিসলু বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

  • চট্টগ্রাম বিভাগ
  • খাগড়াছড়ি জেলা
  • আওয়ামী লীগ
  • সন্ত্রাসবিরোধী মামলা
এ সম্পর্কিত খবর
আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ
আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ
মশাল মিছিল: নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
মশাল মিছিল: নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাসহ ৪ জন কারাগারে
ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাসহ ৪ জন কারাগারে
বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর: খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর: খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24