Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

সিলেটে হামের লক্ষণ নিয়ে প্রাণ গেল আরও ২ শিশুর

এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২ জনে।

সিলেটে হামের লক্ষণ নিয়ে প্রাণ গেল আরও ২ শিশুর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 03:52 PM

Updated : 21 Sep 2026, 03:52 PM

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর প্রাণ গেছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭২ জনে দাঁড়িয়েছে।

রোববার সকাল থেকে সোমবার সকালের মধ্যে সিলেটের একটি হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

মারা যাওয়া শিশুদের মধ্যে সাত মাস বয়সি সাম্য সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাসিন্দা শুভ্র তালুকদারের ছেলে; আর দুই বছর দুই মাস বয়সি ফারিয়া তাহিরপুর উপজেলার বাসিন্দা মাহবুবুল আলমের মেয়ে।

শিশু দুটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় আরও ১৫৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানো ১৭২ জনের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১০ জনের হাম শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয় হামের উপসর্গ নিয়ে।

এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের এক হাজার ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয় বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।

  • সিলেট বিভাগ
  • সিলেট জেলা
  • হাম
  • হামের লক্ষণ
এ সম্পর্কিত খবর
হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
হাম: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
হাম: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু, শনাক্ত ৬১
হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু, শনাক্ত ৬১
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24