Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

যশোরে সনাতনী পল্লীতে অগ্নিকাণ্ডের ভিডিওটি মিথ্যা, ৬ আইডি শনাক্ত: পুলিশ

দুপুরে দিকে একটি অগ্নিকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়।

যশোরে সনাতনী পল্লীতে অগ্নিকাণ্ডের ভিডিওটি মিথ্যা, ৬ আইডি শনাক্ত: পুলিশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 12:09 AM

Updated : 18 Sep 2026, 12:09 AM

যশোরের মনিরামপুরে সনাতনী পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের দাবি করে ছড়ানো ভিডিওটি মিথ্যা ও বানোয়াট; এ দিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে দিকে একটি অগ্নিকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। অনেকে এটা শেয়ার করে অভিযোগ করেন, মনিরামপুরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।

এরপরই পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নামে। এবং ভিডিওটি ফেইসবুকে ছড়ানো হয়েছে- এমন ছয়টি আইডি শনাক্ত করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

তিনি বলেন, যশোর জেলায় বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে অসাম্প্রদায়িক চেতনায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে যশোরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

“এরই অংশ হিসেবে ‘মনিরামপুরে সনাতনী পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ’ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। অথচ যশোরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ভিডিওটি অসত্য এবং এর মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।”

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ঘটনায় আরও যারা জড়িত, তাদের শনাক্তের কাজ চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • খুলনা বিভাগ
  • যশোর জেলা
  • গুজব
  • উসকানি
এ সম্পর্কিত খবর
খাগড়াছড়িতে সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
খাগড়াছড়িতে সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
ময়মনসিংহ মেডিকেলে আগুন: কর্মকর্তাদের অপসারণ-বিচার বিভাগীয় তদন্তের দাবি
ময়মনসিংহ মেডিকেলে আগুন: কর্মকর্তাদের অপসারণ-বিচার বিভাগীয় তদন্তের দাবি
ফেইসবুক পোস্ট নিয়ে ‘হুমকির’ জেনে খুন হয় পিচ্ছি জাহিদ: পুলিশ
ফেইসবুক পোস্ট নিয়ে ‘হুমকির’ জেনে খুন হয় পিচ্ছি জাহিদ: পুলিশ
হ্যানয়ে চারতলা ভবনে আগুন লেগে ৫ মৃত্যু
হ্যানয়ে চারতলা ভবনে আগুন লেগে ৫ মৃত্যু

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24