Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

আশুলিয়ার পোশাক কারখানায় আগুন-বিস্ফোরণে নিহত বেড়ে ৮

এ দুর্ঘটনায় আহতদের মধ্যে পরিবহন শ্রমিক, পথচারী, আনসার সদস্য রয়েছেন।

আশুলিয়ার পোশাক কারখানায় আগুন-বিস্ফোরণে নিহত বেড়ে ৮

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 08:15 PM

Updated : 22 Sep 2026, 08:37 PM

সাভারের আশুলিয়ায় প্রীটি গ্রুপের ‘এস সুহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ চত্বরে সিলিন্ডারবাহী গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

এ ঘটনায় আহত নূর ইসলাম (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক হারুন অর রশিদ জানান।

তিনি বলেন, নূর ইসলামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নূর ইসলামের গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার দিঘরাজ এলাকায়।

রোববার সন্ধ্যায় কারখানা চত্বরে আগুন ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানা প্রাঙ্গণে থাকা সাত-আটটি সিলিন্ডারবাহী গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থলে লরির ভেতর থেকে পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদের মধ্যে একজন চালকের আসনে বাসা অবস্থাতেই দগ্ধ হয়ে মারা যান।

বিস্ফোরণের পর সিলিন্ডারের ছিটকে আসা অংশের আঘাতে রাস্তার কাপড়ের দোকানি মোছাম্মত জয়নব বেগম (৫৫) ঘটনাস্থলেই মারা যান।

মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুলবুল নামের আরও একজন মারা যান। মঙ্গলবার নূর ইসলাম মারা গেলেন।

আহত হয়েছেন অন্তত ১৬ জন। আহতদের মধ্যে পরিবহন শ্রমিক, পথচারী, আনসার সদস্য রয়েছেন। তাদের মধ্যে এখনও দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন দুটি তদন্ত কমিটি করেছে।

  • ঢাকা বিভাগ
  • ঢাকা জেলা
  • পুলিশ
  • মামলা
  • অগ্নিকাণ্ড
  • বিস্ফোরণ
এ সম্পর্কিত খবর
আশুলিয়ায় বিস্ফোরণে দগ্ধ নুরকে দেখতে হাসপাতালে দুই মন্ত্রী
আশুলিয়ায় বিস্ফোরণে দগ্ধ নুরকে দেখতে হাসপাতালে দুই মন্ত্রী
ওয়ারীতে ভ্যান উল্টে প্রাণ গেল চালকের
ওয়ারীতে ভ্যান উল্টে প্রাণ গেল চালকের
নেত্রকোণায় দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
নেত্রকোণায় দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের ছাত্রীর
অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের ছাত্রীর

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24