Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

ঝিনাইদহে শিশু হত্যায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

২০২৫ সালের ৩ ডিসেম্বর রাতে প্রতিবেশীর ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঝিনাইদহে শিশু হত্যায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 04:09 PM

Updated : 22 Sep 2026, 04:24 PM

ঝিনাইদহ শহরে সাড়ে তিন বছরের এক শিশুকে হত্যা মামলার একমাত্র আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. হেলাল উদ্দীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত শান্তনা খাতুন শহরের পবহাটি গ্রামের আক্তারুজ্জামান মাসুমের স্ত্রী।

মামলার বিবরণে বলা হয়, ২০২৫ সালের ৩ ডিসেম্বর পবহাটি গ্রামের সাইদুল ইসলামের সাড়ে তিন বছরের মেয়ে সাইমা আক্তার সাবা খেলতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির বাবা ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

পরে ওইদিন রাতে প্রতিবেশী আক্তারুজ্জামান মাসুমের ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মাসুমের স্ত্রী শান্তনা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার তদন্ত শেষে ঘটনার ২৭ দিনের মাথায় ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি শান্তনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

  • খুলনা বিভাগ
  • ঝিনাইদহ জেলা
  • শিশু হত্যা
  • যাবজ্জীবন
এ সম্পর্কিত খবর
বারিধারায় কিশোর চালকের অনিয়ন্ত্রিত গাড়ি ফুটপাতে, প্রাণ গেল নির্মাণ শ্রমিকের
বারিধারায় কিশোর চালকের অনিয়ন্ত্রিত গাড়ি ফুটপাতে, প্রাণ গেল নির্মাণ শ্রমিকের
শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
স্ত্রী হত্যার পর খাটের নিচে লাশ: স্বামীর যাবজ্জীবন
স্ত্রী হত্যার পর খাটের নিচে লাশ: স্বামীর যাবজ্জীবন
সরকারি সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদীসহ ১৩ জনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু
সরকারি সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদীসহ ১৩ জনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24