Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

হতাহতরা মহাসড়কের পাশে বিকল ট্রাকটি মেরামত করছিলেন বলে জানায় পুলিশ।

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 03:50 PM

Updated : 19 Sep 2026, 03:50 PM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার মধ্যরাতে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে উপজেলার তালুকদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যমুনা সেতু পশ্চিম থানার এসআই প্রণয় প্রামানিক।

নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার গুড়গোলা প্রাণনাথপুর এলাকার আপন ইসলাম (২৬) এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ গ্রামের মো. আসলাম (৪০)।

এসআই প্রণয় প্রামানিক বলেন, রাত দেড়টার দিকে মহাসড়কের পাশে একটি বিকল ট্রাক দাঁড় করিয়ে মেরামতের করা হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি বাস দ্রুতগতিতে এসে পেছন থেকে ট্রাকটিতে ধাক্কা দেয়। এতে ট্রাক মেরামত কাজে জড়িত দুইজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা দুইজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর আলিশা পরিবহনের বাসটি জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানান এসআই প্রণয় প্রামানিক।

  • রাজশাহী বিভাগ
  • সিরাজগঞ্জ জেলা
  • সড়ক দুর্ঘটনা
  • সড়কে নিহত
এ সম্পর্কিত খবর
সিরাজগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
সিরাজগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনও কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান
সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনও কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান
সৌদি আরবের অনুরোধে হুতিদের থামাতে ইরানকে চাপ দিচ্ছে চীন
সৌদি আরবের অনুরোধে হুতিদের থামাতে ইরানকে চাপ দিচ্ছে চীন
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই বাগানে ইসরায়েলিদের আগুন
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই বাগানে ইসরায়েলিদের আগুন

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24