Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
প্রবাস

বাহরাইনে প্রবাসীদের প্রতি দূতাবাসের নতুন নির্দেশনা

আন্তর্জাতিক সংঘাত ও সংবেদনশীল বিষয়ে পোস্ট নয়: প্রবাসীদের সতর্ক করল দূতাবাস।

বাহরাইনে প্রবাসীদের প্রতি দূতাবাসের নতুন নির্দেশনা

সুকান্ত দেব

বাহরাইন থেকে

Published : 22 Sep 2026, 03:22 PM

Updated : 22 Sep 2026, 03:23 PM

বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় আইন, সাইবার বিধিমালা, কর্মস্থলের নীতিমালা এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ মেনে চলার পাশাপাশি অনলাইনে কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশের আগে প্রবাসীদের ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার দূতাবাস থেকে প্রকাশিত ‘প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য করণীয় ও বর্জনীয়’ শিরোনামে এক নির্দেশনায় এসব বিষয় তুলে ধরা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিবার ও বন্ধুদের সঙ্গে ইতিবাচক যোগাযোগ বজায় রাখার পাশাপাশি এটি দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে। চাকরি বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে নিজ নিজ প্রতিষ্ঠানের নীতিমালা অবশ্যই অনুসরণ করতে হবে।

পাশাপাশি অপরিচিত ব্যক্তি, অজানা লিংক বা বার্তার ক্ষেত্রে সতর্ক থেকে ফিশিং ও সাইবার প্রতারণা থেকে নিরাপদ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো তথ্য বা ছবি শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করাও জরুরি।

দূতাবাস জানিয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। ইসরায়েল-ফিলিস্তিন বা ইরান-ইসরায়েলসহ আন্তর্জাতিক যেকোনো সংঘাত নিয়ে উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে, যা স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে।

এছাড়া, বাহরাইনের নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া এবং যথাযথ যাচাই-বাছাই ছাড়া ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মস্থল, বিমানবন্দর, সমুদ্রবন্দর, সরকারি স্থাপনা এবং নিরাপত্তাসংশ্লিষ্ট স্পর্শকাতর স্থানের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ব্যাংক হিসাবের মতো সংবেদনশীল তথ্য অনলাইনে প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ ছড়াতে পারে এমন কোনো মন্তব্য বা বিতর্কে না জড়ানোর আহ্বান জানিয়েছে দূতাবাস।

ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন কিংবা ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত প্রতারণার ফাঁদ থেকে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ধরনের অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন করে অনলাইনে পোস্ট বা মন্তব্য করা থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

  • বাহরাইন
  • মধ্যপ্রাচ্য
  • প্রবাসী বাংলাদেশি
  • বাহরাইন প্রবাসী
এ সম্পর্কিত খবর
সাইবার নিরাপত্তার নামে ক্ষমতা কায়েমের আইনি ফাঁদ
সাইবার নিরাপত্তার নামে ক্ষমতা কায়েমের আইনি ফাঁদ
আয়নায় মিডিয়ার মুখ: গণমাধ্যম সংস্কার কি অধরাই থেকে যাবে?
আয়নায় মিডিয়ার মুখ: গণমাধ্যম সংস্কার কি অধরাই থেকে যাবে?
ফুটবল লিগে ‘ম‍্যাচ পাতানোর’ সন্দেহ, আসলে কী?
ফুটবল লিগে ‘ম‍্যাচ পাতানোর’ সন্দেহ, আসলে কী?
আদালতে গিয়ে লাভ হলো না রিজওয়ানের
আদালতে গিয়ে লাভ হলো না রিজওয়ানের

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24