Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
প্রবাস

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন, স্বচ্ছতার প্রতিশ্রুতি কমিশনের

স্থানীয় মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এরই মধ্যে অনুমোদন পেয়েছে নির্বাচন কমিশন।

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন, স্বচ্ছতার প্রতিশ্রুতি কমিশনের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সাইফুল ইসলাম স্পেন থেকে

Published : 21 Sep 2026, 12:44 PM

Updated : 21 Sep 2026, 12:44 PM

প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন’-এর আসন্ন নির্বাচন ঘিরে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে নবগঠিত নির্বাচন কমিশন। এ প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিসহ গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছে তারা।

রোববার রাজধানী মাদ্রিদের লাভাপিয়েস এলাকার কায়ে কারাভাকায় অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানায় কমিশন।

কোষাধ্যক্ষ রমিজ উদ্দিনের কোরআনপাঠের মাধ্যমে সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. দুলাল সাফার সঞ্চালনায় সভায় কমিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, স্থানীয় মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এরই মধ্যে অনুমোদন পেয়েছে নির্বাচন কমিশন। আগামী ৯০ দিন পর্যন্ত এই কমিশনের কার্যকাল বহাল থাকবে। নির্ধারিত এই সময়ের মধ্যেই ডিজিটাল পদ্ধতিতে ভোটার তালিকা প্রণয়ন, সদস্যপদ নবায়ন, নির্বাচনি পরিবেশ নিশ্চিতকরণ এবং ভোটগ্রহণের প্রস্তুতি শেষ করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার বলেন, “প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। নির্বাচনের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার পাশাপাশি সব প্রবাসীর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে কমিশন। একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরির মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচনের পথ সুগম করতে আমরা বদ্ধপরিকর।”

নির্বাচন নিয়ে প্রবাসীদের আগ্রহ বাড়াতে বিভিন্ন আঞ্চলিক কমিটির সঙ্গে ধারাবাহিক বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আসছে বুধবার বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় এবং আগামী ৩০ সেপ্টেম্বর সাধারণ সভা আহ্বান করা হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশন জানায়, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হলে প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত ৫ ইউরো ফি দিয়ে সদস্যপদ নবায়ন করতে হবে। বৈধ বাংলাদেশি পাসপোর্ট অথবা স্প্যানিশ রেসিডেন্স কার্ড—এই দুটির যেকোনো একটি প্রমাণপত্র থাকলেই প্রবাসীরা ভোটার হওয়ার সুযোগ পাবেন।

সভায় উপস্থিত ছিলেন সহপ্রধান কমিশনার মাহবুবুর রহমান ঝন্টু, সদস্য হেমায়েত খান, যুগ্ম সচিব মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন, সহকোষাধ্যক্ষ সায়েদ মিয়া, সদস্য এমদাদ হাওলাদার, আবুল কাশেম মুকুল, জাকিরুল ইসলাম ও নিজাম উদ্দিন।

সভায় মাদ্রিদে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা নির্বাচন-সংক্রান্ত নানা প্রশ্ন তুলে ধরেন এবং কমিশনের নেতারা তার জবাব দেন।

  • স্পেন
  • প্রবাসী বাংলাদেশি
  • স্পেন প্রবাসী
  • বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন
এ সম্পর্কিত খবর
ঢাকায় হয়ে গেল ‘গ্র্যান্ড ইকেবানা প্রদর্শনী’
ঢাকায় হয়ে গেল ‘গ্র্যান্ড ইকেবানা প্রদর্শনী’
ইউপি নির্বাচনের আগের পরিকল্পনা থেকে সরেনি ইসি
ইউপি নির্বাচনের আগের পরিকল্পনা থেকে সরেনি ইসি
যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান
যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান
ইউপি নির্বাচন: ভোটের তারিখ চূড়ান্তে আন্তঃমন্ত্রণালয় বৈঠক বৃহস্পতিবার
ইউপি নির্বাচন: ভোটের তারিখ চূড়ান্তে আন্তঃমন্ত্রণালয় বৈঠক বৃহস্পতিবার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24