Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
রাজনীতি

ইউপি ভোট ও ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ইসি

সিইসির সভাপতিত্বে সরকারের অন্তত দুই ডজন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও বাহিনীর প্রধান বা প্রতিনিধিরা অংশ নিচ্ছেন বৈঠকে।

ইউপি ভোট ও ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ইসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 03:54 PM

Updated : 17 Sep 2026, 03:54 PM

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

একইসঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপ-নির্বাচন হবে। ইসি স্থানীয় সরকারের ইউপি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেও আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সংশ্লিষ্টদের মতামত নিয়ে সেই দিনক্ষণ চূড়ান্ত করার কথা রয়েছে।

১২ নভেম্বর থেকে মে মাসের মধ্যে সাত ধাপে ইউনিয়ন পরিষদ ভোটের সম্ভাব্য সময়ও জানিয়েছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থিত রয়েছেন। সিইসির সভাপতিত্বে সরকারের অন্তত দুই ডজন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও বাহিনীর প্রধান বা প্রতিনিধিরা অংশ নিচ্ছেন বৈঠকে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ইতোমধ্যে বলেছেন, “শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, জুনিয়র বৃত্তি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, দুর্গাপূজা, রোজার ঈদ এবং সবশেষে হচ্ছে ঈদুল আযহা–এই সবগুলো বিবেচনায় নিয়ে যে স্লটগুলো পেয়েছি সেখান থেকে আমরা আশা করছি যে সাতটা ধাপে আমরা এই নির্বাচন সম্পন্ন করতে পারব।”

বৃহস্পতিবারের প্রস্তুতিমূলক সভায় মতামত পাওয়ার পর সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে তিনি জানিয়েছেন।

  • নির্বাচন কমিশন
  • ইউপি নির্বাচন
  • উপনির্বাচন
  • স্থানীয় সরকার নির্বাচন
  • এএমএম নাসির উদ্দিন
  • নির্বাচন ২০২৬
  • ঠাকুরগাঁও-১
  • আন্তঃমন্ত্রণালয় বৈঠক
  • ইউনিয়ন পরিষদ নির্বাচন
এ সম্পর্কিত খবর
ইউপি নির্বাচন এইচএসসির আগে শেষ করতে ‘সবাই সম্মত’: ইসি সানাউল্লাহ
ইউপি নির্বাচন এইচএসসির আগে শেষ করতে ‘সবাই সম্মত’: ইসি সানাউল্লাহ
ইউপি নির্বাচন: ভোটের তারিখ চূড়ান্তে আন্তঃমন্ত্রণালয় বৈঠক বৃহস্পতিবার
ইউপি নির্বাচন: ভোটের তারিখ চূড়ান্তে আন্তঃমন্ত্রণালয় বৈঠক বৃহস্পতিবার
নীলফামারীতে খাস জমি দখলের অভিযোগে ইউপি চেয়ারম্যান অপসারণ
নীলফামারীতে খাস জমি দখলের অভিযোগে ইউপি চেয়ারম্যান অপসারণ
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24