ঢাকার শ্যামপুরে পোস্তগোলা সেতুর পাশে বড় একটি জায়গায় রাখা হয়েছে ট্রাফিক পুলিশের হাতে জব্দ বিভিন্ন যানবাহন। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ব্যাটারির রিকশা। নিয়ম লঙ্ঘন করে মূল সড়কে চলাচলসহ নানা কারণে জব্দ করা রিকশা রাখা হয়েছে সেখানে।
Published : 19 Sep 2026, 02:53 PM
ঢাকার শ্যামপুরে পোস্তগোলা সেতুর পাশে ডাম্পিং স্টেশন ভরে গেছে ব্যাটারির রিকশায়। ছবি: আব্দুল্লাহ আল মমীন
নিয়ম না মেনে ঢাকার প্রধান সড়কে চলাচল করা ব্যাটারির রিকশা ধরে স্তূপ করে রাখা হয়েছে পোস্তগোলা সেতুর উত্তর পাশে। ছবি: আব্দুল্লাহ আল মমীন
ঢাকার পোস্তগোলা সেতুর পাশে ডাম্পিং স্টেশনে থাকা নিজের রিকশা খুঁজছেন এক চালক। ছবি: আব্দুল্লাহ আল মমীন
ঢাকার পোস্তগোলা সেতুর উত্তর পাশে ডাম্পিং স্টেশনে রাখা হয়েছে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন। তবে সংখ্যায় ব্যাটারির রিকশাই বেশি। ছবি: আব্দুল্লাহ আল মমীন
জব্দ হওয়া নিজের রিকশা ঢাকার শ্যামপুরে পোস্তগোলা সেতু লাগোয়া ডাম্পিং স্টেশনে খুঁজছেন কয়েকজন। ছবি: আব্দুল্লাহ আল মমীন