Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
অন্য চোখে

সংবাদমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা

’কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাধীন সংবাদিকতা চর্চার জন্যও সহায়ক হবে, এমনটাও মনে করা হচ্ছে।’

সংবাদমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা

সারাহ আলমাস সারাহ আলমাস

Published : 16 Mar 2024, 06:25 PM

Updated : 16 Mar 2024, 06:25 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত একটি বিষয়। এটি একটি ‘ল্যাঙ্গুয়েজ মডেল’ প্রযুক্তি, যা মানুষের মতো ভাবতে ও ফলাফল দিতে পারে।

বর্তমানে অনেক ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে। সংবাদমাধ্যমেও ব্যবহার হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা।

কিছুদিন আগেই দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন উপস্থাপকের মাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়। এর আগে চীন ও ভারতেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এমন ব্যবহার ঘটেছিল।

রয়টার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজমের ওয়েবসাইটে প্রকাশিত এক ব্লগে বলা হয়, আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের প্রায় ৪০টির অধিক সংবাদ সংস্থা বিভিন্নভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে ব্যবহার করছে।

সংবাদমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উপর ‘জেনারেটিং চেঞ্জ: এ গ্লোবাল সার্ভে অব হোয়াট নিউজ অর্গানাইজেশনস আর ডুয়িং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শিরোনামে একটি জরিপ পরিচালনা করে ‘জার্নালিজম এআই’ নামের একটি প্রতিষ্ঠান।

৪৬টি দেশের ১০৫টি বার্তাকক্ষের ১২০ জন সম্পাদক, সাংবাদিক ও প্রযুক্তিবিদ এই জরিপে অংশ নেন।

তাদের মধ্যে শতকরা ৭৫ জন জানিয়েছেন তারা সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের ক্ষেত্রে কোনো না কোনোভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাধীন সংবাদিকতা চর্চার জন্যও সহায়ক হবে, এমনটাও মনে করা হচ্ছে।

জার্মানের একটি ট্যাবলয়েড পত্রিকার মালিক ম্যাথিয়াস ডোপফনার মনে করেন, কৃত্রিম বুদ্ধিমতা স্বাধীন সাংবাদিকতা চর্চার পক্ষে সহায়ক হবে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত এক ব্লগে তার এই মন্তব্যটি পাওয়া যায়।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
ভিডিও আলাপের গণ্ডি পেরিয়ে এবার এআই বাজারে স্ন্যাপ
ভিডিও আলাপের গণ্ডি পেরিয়ে এবার এআই বাজারে স্ন্যাপ
১৩ বছর পর ফিরছে ‘বাটেক্সপো’, উদ্বোধনে থাকবেন প্রধানমন্ত্রী, সমাপনীতে রাষ্ট্রপতি
১৩ বছর পর ফিরছে ‘বাটেক্সপো’, উদ্বোধনে থাকবেন প্রধানমন্ত্রী, সমাপনীতে রাষ্ট্রপতি
লস অ্যাঞ্জেলেসে এনবিসি নিউজের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
লস অ্যাঞ্জেলেসে এনবিসি নিউজের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার চান স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার চান স্বাস্থ্যমন্ত্রী

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24