এই মন্দিরগুলো সবই রাখাইনদের তৈরি।
Published : 31 May 2023, 09:10 PM
পর্যটকদের কাছে কুয়াকাটা বেশ জনপ্রিয় একটি স্থান। এখানে ভ্রমণপিপাসুদের উপভোগের জন্য আছে অনেক কিছুই।
পর্যটকরা সাধারণত যে স্থানগুলোতে ঘুরতে যান তার মধ্যে অন্যতম এখানকার বৌদ্ধ বিহারগুলো। এই মন্দিরগুলো সবই রাখাইনদের তৈরি।
কুয়াকাটার প্রাচীন কুয়ার সামনেই সীমা বৌদ্ধ মন্দির। কাঠের তৈরি এই মন্দির কয়েক বছর আগে ভেঙে দালান তৈরি করা হয়েছে। তবে মন্দিরের মধ্যে এখনও আছে প্রায় ৩৭ মন ওজনের প্রাচীন অষ্টধাতুর তৈরি বুদ্ধ মূর্তি।
কুয়াকাটা সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় রাখাইনদের একটি গ্রামের নাম মিশ্রিপাড়া। এখানে আছে বড় একটি বৌদ্ধ মন্দির।
কথিত আছে এ মন্দিরের ভেতরে আছে উপমহাদেশের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি। এছাড়া এখান থেকে সামান্য দূরে আমখোলা গ্রামে আছে এ অঞ্চলে রাখাইনদের সবচেয়ে বড় বসতি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: পটুয়াখালী।