Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
অন্য চোখে

‘হিট স্ট্রোক’ কেন হয়?

‘ঘামের মাধ্যমে শরীর ঠাণ্ডা হয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া। অনেক সময় শরীর এই প্রক্রিয়ায় নিজ থেকে শীতল হতে পারে না। আর বাইরের অধিক তাপমাত্রার প্রভাব- সব মিলিয়ে দেখা দেয় ‘হিট স্ট্রোক’।’

‘হিট স্ট্রোক’ কেন হয়?

কারিমা ফেরদৌসী কেকা কারিমা ফেরদৌসী কেকা

Published : 20 Apr 2024, 06:26 PM

Updated : 20 Apr 2024, 06:26 PM

বৈশাখের খরতাপের সঙ্গে দেশজুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গত তিন দিনে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে,যার সবগুলোই ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন থেকে জানা যায়, চলতি মাসে মাদারীপুরের কালকিনিতে ‘হিট স্ট্রোকে’ কৃষকের মৃত্যু হয়। তাছাড়া বিভিন্ন জেলায় শিশুরা গরমে অসুস্থ হয়ে পড়ছে।

ঘামের মাধ্যমে শরীর ঠাণ্ডা হয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া। অনেক সময় শরীর এই প্রক্রিয়ায় নিজ থেকে শীতল হতে পারে না। আর বাইরের অধিক তাপমাত্রার প্রভাব- সব মিলিয়ে দেখা দেয় ‘হিট স্ট্রোক’।

ইটদিস নটদ্যাট ডটকমের বরাত দিয়ে ‘হিট স্ট্রোক’ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ওই প্রতিবেদনে টেক্সাসের ‘এঅ্যান্ডএম ইউনিভার্সিটি’র ফ্যামিলি মেডিসিন’য়ের ক্লিনিক্যাল সহযোগী অধ্যাপক গ্যাব্রিয়েল নীলের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

ওই চিকিৎসক বলেন,“বাইরের উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার কারণে যখন ব্যক্তির দেহের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায় আর ঘাম ও নিঃশ্বাসের মাধ্যমে নিজেকে ঠাণ্ডা করতে পারে না তখন ‘হিট স্ট্রোক’ দেখা দেয়।

এর ফলে রোগীর হৃদগতি বাড়ে, শ্বাস নিতে সমস্যা হয়, ক্লান্তিভাব, বমিভাব, পেশিতে টান ও ঝিঝি ধরা ইত্যাদি বৃদ্ধি পায়। তারপর এক পর্যায়ে রোগী সম্পূর্ণভাবে অচেতন হয়ে পড়েন।

যে কোনো বয়সের মানুষই ‘হিট স্ট্রোক’য়ের শিকার হতে পারে এবং চিকিৎসা ছাড়া হিট স্ট্রোক মারাত্মক রূপ নিতে পারে বলেও তিনি জানান।

গরমের সময় শিশুরা যারা বাইরে বা স্কুলে যায়. মাঠে দৌড়াদৌড়ি করে তাদেরকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। হালকা পাতলা খোলামেলা পোশাক পরা,বেশি বেশি পান করা ও বাইরে গেলে ছাতা ব্যবহার করার তাগিদ দেওয়া হয়েছে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
বিশ্ব বাঁশ দিবস কেন পালন করা হয়
বিশ্ব বাঁশ দিবস কেন পালন করা হয়
সাগরে লঘুচাপের আভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
সাগরে লঘুচাপের আভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৩ কূপ খনন, ৬ মাস পর গ্যাস মিলতে পারে
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৩ কূপ খনন, ৬ মাস পর গ্যাস মিলতে পারে
হাতিয়ার বিদ্যালয়ে বারবার শিক্ষার্থী অসুস্থ কেন? খতিয়ে দেখবে কমিটি
হাতিয়ার বিদ্যালয়ে বারবার শিক্ষার্থী অসুস্থ কেন? খতিয়ে দেখবে কমিটি

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24