Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

'প্রাথমিকের পাঠ্য বইয়ে থাকবে কোডিং'

"পরে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি স্টেম এডুকেশন নিয়ে সরকারের ভাবনা ও পদক্ষেপ সম্পর্কে অবগত করেন।"

'প্রাথমিকের পাঠ্য বইয়ে থাকবে কোডিং'

ফাইয়াজ খান অনম

Published : 12 Oct 2022, 04:04 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় স্টেম এডুকেশন বা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত ভিত্তিক শিক্ষাধারার উপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার আন্তর্জাতিক কন্যা দিবস ২০২২ উপলক্ষে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক ‘জাতীয় সংলাপে‘ অংশ নিয়ে শিক্ষামন্ত্রী স্টেম এডুকেশন নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে প্যানেল আলোচনায় অংশ নিয়ে হ্যালোর শিশু সাংবাদিক কারিমা ফেরদৌসী কেকা ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে এখনই স্টেম এডুকেশন চালুর দাবি তোলেন।

পরে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি স্টেম এডুকেশন নিয়ে সরকারের ভাবনা ও পদক্ষেপ সম্পর্কে অবগত করেন।

তিনি জানান প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের এর আওতায় আনা হবে। এবং ছোটবেলা থেকেই কারিগরি শিক্ষা বা ‘লার্নিং বাই ডুয়িং’ এর মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাঠ্যক্রমে মানবিক ও অসাম্প্রদায়িক বিষয়বস্তুকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া নতুন পাঠ্যবইয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কোডিং নিয়ে বই থাকবে।

একই অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আইসিটি বিভাগের পৃষ্ঠপোষকতায় স্টেম এডুকেশন নিয়ে স্কুল অব ফিউচার এর কথা উল্লেখ করেন। এতে ফিনল্যান্ড, জাপান ও বাংলাদেশের শিক্ষাধারাকে মিলিয়ে রোবোটিক্স, ব্লকচেইন, প্রোগ্রামিংসহ বিভিন্ন আধুনিক বিষয়ের পরিকল্পনা সম্পর্কে অবগত করেন।

সেমিনারে দেশের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত কিশোর কিশোরীদের সঙ্গে অতিথিরা মত বিনিময় করেন। এ আলোচনায় কন্যা শিশুর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও বাল্যবিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওঠে আসে।

অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফাইয়াজ খান অনম (১৬), ঢাকা।

  • ঢাকা
  • কন্যা শিশু দিবস
  • ডা. দীপু মনি
  • প্রাথমিকে কোডিং
এ সম্পর্কিত খবর
হামের টিকা পেয়েছে ২ কোটি শিশু, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
হামের টিকা পেয়েছে ২ কোটি শিশু, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
'দৃষ্টিভঙ্গি না বদলালে বাল্যবিয়ে প্রতিরোধ কঠিন'
'দৃষ্টিভঙ্গি না বদলালে বাল্যবিয়ে প্রতিরোধ কঠিন'
‘দারিদ্র্য বাল্যবিয়ের অন্যতম কারণ’
‘দারিদ্র্য বাল্যবিয়ের অন্যতম কারণ’
রাঙামাটিতে শিশু সাংবাদিকতার ফলো-আপ কর্মশালা
রাঙামাটিতে শিশু সাংবাদিকতার ফলো-আপ কর্মশালা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24