ক্রিকেটে প্রত্যাশার পরিচয় পেস বোলার হিসেবে। তবে অলরাউন্ডার হওয়ার জন্য ব্যাটিংও প্র্যাকটিস করে সে।
Published : 10 Aug 2023, 08:57 PM
বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ক্রিকেট খেলছে খুলনার ১৪ বছরের কিশোরী প্রত্যাশা।
ক্রিকেটের প্রতি প্রত্যাশার ভালো লাগা ছোটবেলা থেকে। সেই সঙ্গে যোগ হয়েছে বাবার স্বপ্ন। তাই তো স্বপ্নের পথেই হাঁটছে এখন প্রত্যাশা।
প্রত্যাশা সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ছে।
পরিবারের সমর্থন নিয়ে ক্রিকেটে আসায় আশেপাশের মানুষ কটু কথা বলার সুযোগ পায় না বলে জানায় সে।
ক্রিকেটে প্রত্যাশার পরিচয় পেস বোলার হিসেবে। তবে অলরাউন্ডার হওয়ার জন্য ব্যাটিংও প্র্যাকটিস করে সে।
প্রত্যাশার প্রিয় খেলোয়াড় বিরাট কোহলি, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।