এতে সহযোগিতা করে জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফ।
Published : 17 Oct 2026, 09:00 PM
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বরগুনায় কিশোর-কিশোরীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে তথ্য অফিস এই আয়োজন করে।
এতে সহযোগিতা করে জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফ।
সভায় জেলা তথ্য অফিসের কর্মকর্তা এবং স্থানীয় কিশোর-কিশোরী ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেয়।
এতে ডেঙ্গু প্রতিরোধে এইডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি এসব কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনা তুলে ধরা হয়।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: বরগুনা।