Published: 2021-10-08 00:18:08.0 BdST Updated: 2021-10-08 01:07:05.0 BdST
বাগেরহাট সদর হাসপাতাল ঘুরে দেখা যায়, কানায় কানায় পূর্ণ শিশু ওয়ার্ড। এমনকি বারান্দাতেও জায়গা মিলছে না অনেকের।
হাসপাতাল সূত্রে জানা যায়, এ হাসপাতালের শিশু বিভাগের জন্য ২৪টি শয্যা বরাদ্দ রয়েছে। কিন্তু প্রতিদিন রোগী আসছে প্রায় ৫৫ জনের মতো। ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।
শিশু বিশেষজ্ঞ ডা. খান শিহান মাহমুদ হ্যালোকে বলেন, "আবহাওয়ার তারতম্যের কারণে রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে শিশু রোগীর সংখ্যা। এরমধ্যে শ্বাসকষ্ট ও ঠাণ্ডা কাশির রোগী সবচেয়ে বেশি। এ সময় ব্রঙ্কাইটিস ও ব্রঙ্কো নিউমোনিয়া রোগটাই বেশি দেখা দেয়। আমাদের হাসপাতাল নয় শুধু, পুরো দেশেই চিত্রটা এরকম।
“এ সময় শিশুর প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। ঠাণ্ডা মারাত্মক আকার ধারণ করার আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।"
নিজের চোখে দেখা বইয়ে পড়া শশীলজ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে একটি অধ্যায় পড়ছিলাম। হঠাৎ চোখ আটকে গেল একটি শব্দে, নাম 'শশীলজ'।
চট্রগ্রামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চট্টগ্রামে শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চলছে পূজার শেষ মূর্হতের প্রস্তুতি (ভিডিওসহ)
দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা, ব্যস্ত পূজা উদযাপন কমিটি।