Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

হবিগঞ্জে শিশু সাংবাদিকতার কর্মশালা

কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের সপ্তম থেকে দশম শ্রেণির ২০ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সনদপত্র।

হবিগঞ্জে শিশু সাংবাদিকতার কর্মশালা

শিশু সাংবাদিক দল

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 08:03 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

হবিগঞ্জে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষ হয়েছে।

ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই আয়োজন করে।

শুক্রবার কর্মশালার সমাপনী দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরী। সঞ্চালনা করেন দীপ্ত টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়।

এ সময় প্রশিক্ষণের স্বীকৃতি হিসেবে শিশু সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

দুইদিনের কর্মশালায় অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, তথ্য যাচাই, শিশু অধিকার, প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারণ এবং মোবাইল ফোনে ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-ফিচার সম্পাদক হাসান বিপুল।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. জহিরুল হক শাকিল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীন সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাংবাদিক ও কলামিস্ট দেবব্রত চক্রবর্তী বিষ্ণু।

প্রধান অতিথির বক্তব্যে ড. জহিরুল হক শাকিল বলেন, "আমাদের জেলায় শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ দেওয়া হল। এটা খুব আনন্দের খবর। আমাদের বিভিন্ন সমস্যা আছে এগুলো তোমরা সাধ্য অনুযায়ী তুলে ধরবে। তোমাদের মাধ্যমে দেশ ও জাতি এগিয়ে যাবে।"

এর আগে বৃহস্পতিবার শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মইনুল হক।

  • হ্যালো
  • হবিগঞ্জ
  • শিশু সাংবাদিকতা
এ সম্পর্কিত খবর
তথ্য ফাঁস করায় আলকাছকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দিয়েছিলেন জিয়াউল, জবানবন্দিতে সাব্বির
তথ্য ফাঁস করায় আলকাছকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দিয়েছিলেন জিয়াউল, জবানবন্দিতে সাব্বির
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24