Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

শরবত বিক্রি করে দিন কাটে শিশু রবিউলের

প্রায় তিন মাস ধরে এখানে কাজ করছে সে। বিনিময়ে তিন বেলা খাবার, থাকার জায়গা এবং মাসে ৫ হাজার টাকা বেতন পায়।

শরবত বিক্রি করে দিন কাটে শিশু রবিউলের

রাইয়ানা জান্নাত

Published : 20 Oct 2026, 01:30 PM

Updated : 20 Oct 2026, 12:51 PM

সংসারে অর্থের জোগান দিতে কমলাপুর রেলস্টেশনে শরবতের দোকানে কাজ করে ১০ বছর বয়সী রবিউল ইসলাম।

প্রায় তিন মাস ধরে এখানে কাজ করছে সে। বিনিময়ে তিন বেলা খাবার, থাকার জায়গা এবং মাসে ৫ হাজার টাকা বেতন পায়।

রবিউল জানায়, চার বছর আগে তার বাবা মারা যাওয়ার পর বাসাবাড়িতে কাজ শুরু করেন তার মা। দুই বাসায় কাজ করেও সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হয় তাকে। পরিবারের খরচে কিছুটা সহায়তা করতে তাই তাকেও কাজে নামতে হয়েছে।

রবিউলের আরও এক ভাই ও এক বোন রয়েছে। বড় ভাই বিয়ে করে আলাদা থাকেন। মা ও ছোট বোন থাকে ঢাকার মোহাম্মদপুরে। 

মাস শেষে রবিউল সেখানে গিয়ে বেতনের কিছু টাকা নিজের কাছে রেখে বাকিটা মায়ের হাতে তুলে দেয়।

দোকানের মালিকের কাছেই থাকে রবিউল। তবে থাকার জায়গা হিসেবে তাকে দেওয়া হয়েছে একটি পাবলিক টয়লেটের ভেতরের রিসেপশন। কাজ শেষে রাত সেখানেই ঘুমায় সে।

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
ডেঙ্গু রোধে সচেতনতা বাড়াতে বরগুনায় উঠান বৈঠক
ডেঙ্গু রোধে সচেতনতা বাড়াতে বরগুনায় উঠান বৈঠক
অসময়ে ব্রহ্মপুত্রে ভাঙন, আতঙ্কিত চরের মানুষ
অসময়ে ব্রহ্মপুত্রে ভাঙন, আতঙ্কিত চরের মানুষ
নরসিংদীতে শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
নরসিংদীতে শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
নজরুল বর্ষ উপলক্ষে সিলেটে কুইজ প্রতিযোগিতা
নজরুল বর্ষ উপলক্ষে সিলেটে কুইজ প্রতিযোগিতা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24