Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

প্রিয় ‘হাপুং পাঠাগার’

পাঠাগারের বেশিরভাগ পাঠকই শিশু-কিশোর। তাই বছরজুড়ে তাদের নিয়ে চলে নানা আয়োজন।

প্রিয় ‘হাপুং পাঠাগার’

বিডিনিউজ২৪

ইসরাত জাহান চৌধুরী সিফাত

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2026, 12:40 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

আমি খাগড়াছড়ির রামগড়ের জগন্নাথ পাড়ায় থাকি। এই এলাকায় কয়েক বছর আগে হাপুং নামের একটি পাঠাগার গড়ে ওঠে।

এই পাঠাগার আমাদের শুধু বই পড়তেই উৎসাহিত করে না, এর পাশাপাশি নানা আয়োজনের মাধ্যমে আমাদের সৃজনশীলতা বিকাশেও ভূমিকা রাখছে।

স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে এই পাঠাগার প্রতিষ্ঠিত হয়। এটি সপ্তাহে শুক্র ও শনিবার দুইদিন খোলা থাকে। এই দুইদিন পাঠকরা পাঠাগার থেকে বই নেয় ও জমা দেয়। এছাড়া প্রতি মাসে একটি পাঠচক্রের আয়োজন করা হয়।

পাঠাগারের বেশিরভাগ পাঠকই শিশু-কিশোর। তাই বছরজুড়ে তাদের নিয়ে চলে নানা আয়োজন। এই যেমন বই পাঠ প্রতিযোগিতা, দাবা খেলা, সিনেমা দেখা, সাধারণ জ্ঞানের আসর ও পরিবেশ সচেতনতাসহ নানা আয়োজনে মুখরিত থাকে পাহাড়ের এই পাঠাগার। চলে বই বিতরণ কর্মসূচিও।

নানামুখী আয়োজনের ফলে শিশুরাও আনন্দের সঙ্গে এই পাঠাগারে আসে। হাপুং পাঠাগারের একজন পাঠক হিসেবে আমিও নানা কর্মসূচিতে অংশ নিই। পাঠাগারের এসব কাজে অংশ নিতে আমার খুবই ভালো লাগে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: খাগড়াছড়ি।

এ সম্পর্কিত খবর
তথ্য ফাঁস করায় আলকাছকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দিয়েছিলেন জিয়াউল, জবানবন্দিতে সাব্বির
তথ্য ফাঁস করায় আলকাছকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দিয়েছিলেন জিয়াউল, জবানবন্দিতে সাব্বির
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24