Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

‘স্কুল থেকে এসে শুনি আমার বিয়ে ঠিক হয়েছে’

অষ্টম শ্রেণি পাশের পরই বাল্যবিয়ের শিকার হন শেরপুর সদরের নলবাইদ নয়াপড়া গ্রামের এক নারী।

‘স্কুল থেকে এসে শুনি আমার বিয়ে ঠিক হয়েছে’

বিডিনিউজ২৪

মেহেদী হাসান বুলবুল

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 05:15 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

মূলত দারিদ্র্যের কারণে বাবা মা তাকে বিয়ে দেন। বিয়েতে তার মত ছিল না।

আক্ষেপ করে এই নারী বলছিলেন, “আমি দরিদ্র ফ্যামিলিতে বড় হয়েছি। সমাজের লোকজন বলত, মেয়ে বড় হয়ে গেছে,লম্বা হয়ে গেছে। বিয়ে দিয়ে দেও, সমস্যা কী?

“একদিন বৃহস্পতিবার, স্কুল থেকে বাড়িতে এসে শুনি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সে দিনই বিয়ে,সন্ধ্যার পরে বিয়ে (বরযাত্রী) আসবে। তখন আমি ক্লাস এইট থেকে নাইন এ উঠছি।”

বিয়ের ছয় মাস পর থেকেই স্বামী তাকে সন্তান নেওয়ার জন্য চাপ দেন। তিনি তাতে রাজি না হলে চাপ আসে তার পরিবার থেকেও।

তিনি বলেন, “শ্বশুরবাড়ির লোকজন বলল,  তোমার বাবা মা বিয়ে দিয়েছে এখন বাচ্চা নিতেই হবে।”

বিয়ের পর নানা শারীরিক জটিলতায় ভুগতে হয় তাকে। ঘন ঘন ঠাণ্ডা ও জ্বরে ভোগার পাশাপাশি হাত ও কোমরের ব্যথায় ভুগতে হয়েছে। শিশুবিয়ে বন্ধে বাবা মাকে সতর্ক হতে হবে বলে মনে করেন এই নারী।

তিনি বলেন, “মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কিন্তু ভুল না,মেয়েরা কিন্তু অনেক কিছু করতে পারে। মেয়েরা লেখাপড়া করে স্বাবলম্বী হতে পারবে। শুধু যে ছেলেরাই চাকরি করতে পারবে তা না। মেয়েরাও কিন্তু চাকরি করতে পারবে। কথা হচ্ছে বাবা-মা সতর্ক হওয়া লাগবে।”

প্রতিবেদকের বয়স:১৪ । জেলা: শেরপুর।

এ সম্পর্কিত খবর
'খেলনা ও প্রসাধনী থেকে শিশুর শরীরে সিসা ঢুকতে পারে'
'খেলনা ও প্রসাধনী থেকে শিশুর শরীরে সিসা ঢুকতে পারে'
বাল্যবিয়ের পর অস্বাভাবিক আচরণ মানসিক চাপের ইঙ্গিত: মনোবিদ
বাল্যবিয়ের পর অস্বাভাবিক আচরণ মানসিক চাপের ইঙ্গিত: মনোবিদ
সংকটে ধুঁকছে রংপুরের বাঁশশিল্প
সংকটে ধুঁকছে রংপুরের বাঁশশিল্প
'গাড়ির ব্যবহৃত ব্যাটারি যত্রতত্র ফেললে খাদ্যশৃঙ্খলে ঢুকতে পারে সিসা'
'গাড়ির ব্যবহৃত ব্যাটারি যত্রতত্র ফেললে খাদ্যশৃঙ্খলে ঢুকতে পারে সিসা'

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24