এতে জেলার বিভিন্ন রোভার স্কাউট গ্রুপের ৬০ জন রোভার ও গার্ল-ইন-রোভার সদস্য অংশ নেয়।
Published : 31 Aug 2026, 02:19 PM
সিলেটে স্কাউট সদস্যদের নেতৃত্ব ও দক্ষতা বিকাশে পাঁচদিন ব্যাপী ‘কোর্স ফর রোভার মেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা রোভার স্কাউটসের উদ্যোগে মঈনউদ্দিন আদর্শ মহিলা কলেজ ক্যাম্পাসে এই আয়োজন করা হয়।
এতে জেলার বিভিন্ন রোভার স্কাউট গ্রুপের ৬০ জন রোভার ও গার্ল-ইন-রোভার সদস্য অংশ নেয়।
পাঁচ দিনের এই আয়োজনে নেতৃত্ব, দল পরিচালনা, দলগত কাজ, সাংগঠনিক দক্ষতা ও স্বেচ্ছাসেবামূলক কাজের ওপর ধারণা দেওয়া হয়। ব্যবহারিক কাজ ও নানা অনুশীলনের মাধ্যমে রোভাররা এসব বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ পায়।
সিলেট জেলা রোভারের কমিশনার মো. মবশ্বীর আলীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।