Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

জোয়ারের পানিতে 'প্রায়ই ডোবে' স্কুলটি

নদী ভাঙনের কবলে পড়ায় স্কুলটি অন্যত্র স্থানান্তরের কাজ চলছে।

জোয়ারের পানিতে 'প্রায়ই ডোবে' স্কুলটি

ইবাদুর রহমান রাফি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2025, 09:52 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

জোয়ারের পানিতে প্রায়ই তলিয়ে যায় পটুয়াখালীর বাউফল উপজেলার ৭১নং নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় অস্বাভাবিক জোয়ার ও তীব্র স্রোতের কারণে আবারও তলিয়েছে স্কুলটি।

শুক্রবার বিকেলে উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নে গিয়ে দেখা যায়, স্কুলের আঙিনায় থই থই করছে জোয়ারের পানি। 

স্থানীয়রা জানান, প্রায়ই জোয়ারের পানি উঠে আসে স্কুলে। কখনো কখনো শ্রেণিকক্ষেও পানি ঢুকে পড়ে। এসময় বন্ধ থাকে পাঠদান।

এ প্রসঙ্গে স্কুলের প্রাক-প্রাথমিক শ্রেণির এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিল, “পানি উঠলে আমার আসতে কষ্ট হয়, আমাগো সবারই কষ্ট হয়।”

পানি উঠলে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয় জানিয়ে এক অভিভাবক বলেন, “পোলাপান স্কুলে আসতে পারে না, আসলেও একদিন আইলে তিন দিন আইতে পারে না।”

নদী ভাঙনের কবলে পড়ায় স্কুলটি অন্যত্র স্থানান্তরের কাজ চলছে। তবে এখনো নতুন ভবন নির্মাণের কাজ শেষ হয়নি।

জোয়ারে প্লাবিত হওয়ার পর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু শুক্রবার অনানুষ্ঠানিকভাবে স্কুলটি পরিদর্শন করেছেন।

এসময় তিনি হ্যালোকে বলেন, "উপজেলা প্রশাসন গত দুদিন ধরেই নিমদীর খবর রাখছে। বন্যায় প্লাবিত বিদ্যালয়টির জন্য একটি নতুন ভবন নিরাপদ স্থানে নির্মাণ করা হচ্ছে। আশা করি এতে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে।"

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: পটুয়াখালী।

এ সম্পর্কিত খবর
'খেলনা ও প্রসাধনী থেকে শিশুর শরীরে সিসা ঢুকতে পারে'
'খেলনা ও প্রসাধনী থেকে শিশুর শরীরে সিসা ঢুকতে পারে'
বাল্যবিয়ের পর অস্বাভাবিক আচরণ মানসিক চাপের ইঙ্গিত: মনোবিদ
বাল্যবিয়ের পর অস্বাভাবিক আচরণ মানসিক চাপের ইঙ্গিত: মনোবিদ
সংকটে ধুঁকছে রংপুরের বাঁশশিল্প
সংকটে ধুঁকছে রংপুরের বাঁশশিল্প
'গাড়ির ব্যবহৃত ব্যাটারি যত্রতত্র ফেললে খাদ্যশৃঙ্খলে ঢুকতে পারে সিসা'
'গাড়ির ব্যবহৃত ব্যাটারি যত্রতত্র ফেললে খাদ্যশৃঙ্খলে ঢুকতে পারে সিসা'

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24