শিশুশ্রম শুধু একটি পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজের সমস্যা।
Published : 01 Sep 2026, 06:03 PM
রাস্তা দিয়ে চলার সময় কিংবা হোটেল, গ্যারেজ বা দোকানের সামনে প্রায়ই দেখি ছোট ছোট শিশুরা কাজ করছে। অথচ তাদের সবারই এখন স্কুলে থাকার কথা।
যে বয়সে তাদের হাসি-খেলায় মেতে থাকার কথা, সে বয়সে তাদের সংসারের ভার কাঁধে নিতে হচ্ছে। এই দৃশ্য দেখলে আমার খুবই খারাপ লাগে।
কোনো শিশুই ইচ্ছা করে শ্রমিক হতে চায় না। পরিবারের দারিদ্র্য ও অসচেতনতার কারণেই তারা কাজে নামতে বাধ্য হয়। অথচ প্রতিটি শিশুরই শিক্ষা, খেলাধুলা ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে।
শিশুশ্রম শুধু একটি পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজের সমস্যা। কেননা কোনো শিশু শিক্ষার সুযোগ না পেলে দেশ ও সমাজ একজন দক্ষ ও আদর্শ নাগরিক হারায়।
আমার মনে হয়, শিশুশ্রম, পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং প্রতিটি শিশুর বিদ্যালয়ে যাওয়া নিশ্চিত করতে হবে।
আজ যদি আমরা শিশুদের অধিকার রক্ষা করতে পারি, তাহলে আগামী সুন্দর দেশ উপহার দিতে পারবে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: সিরাজগঞ্জ।