জোবাইদুলের বড় মেয়ে জবা পঞ্চম শ্রেণিতে এবং ছোট মেয়ে জুঁই দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
Published : 16 Aug 2026, 06:05 PM
বর্ষা এলেই তিস্তার ভাঙনের আতঙ্কে থাকেন রংপুরের কাউনিয়া উপজেলার চর ঢুষমারার মানুষ।
এ বছরও ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও গ্রামীণ সড়কের কিছু অংশ নদীতে বিলীন হয়েছে।
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের একজন ৩৫ বছর বয়সী জোবাইদুল। মাছ ধরার পাশাপাশি চাষাবাদ করে সংসার চালান তিনি।
এবার পঞ্চমবারের মত ঘর হারিয়ে নতুন ঘর তুলেছেন। নদীগর্ভে হারিয়ে গেছে তার আবাদি জমিরও বড় একটি অংশ।
জোবাইদুলের বড় মেয়ে জবা পঞ্চম শ্রেণিতে এবং ছোট মেয়ে জুঁই দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
জুঁই বলছিল, বর্ষায় চর এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেলে নিয়মিত স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। আর এখন নতুন ঘর থেকে স্কুল দূরে হওয়ায় এই সমস্যাটা আরও বেড়েছে।
জবার শঙ্কা প্রাথমিকের পাঠটুকু শেষ হবে কিনা, আর যদি সে শেষ করতে পারে এরপর পড়াশোনা চালিয়ে যেতে পারবে কি না, কারণ চর এলাকায় কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই।
মাধ্যমিকে পড়তে হলে দূরের স্কুলে যেতে হবে নদী পার হয়ে। তাছাড়া মেয়েদের নিরাপত্তা নিয়েও চিন্তায় থাকে পরিবার।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: রংপুর।