মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Published : 03 Sep 2026, 09:02 PM
শিক্ষার্থীদের মেধা, মনন, যুক্তিবোধ ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে নেত্রকোণা সদর উপজেলার এন আকন্দ কামিল মাদ্রাসায় চার ক্লাবের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভাষা, বিজ্ঞান, বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
এ সময় অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন এবং জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ।
মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নেত্রকোণা।