Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

মায়ের স্মার্টফোনে আসক্তি সন্তানের ভাষা বিকাশে বাধা

শিশুদের ভাষার বিকাশের জন্য বাবা মায়ের সঙ্গে তাদের কথোপকথন খুবই জরুরি।

মায়ের স্মার্টফোনে আসক্তি সন্তানের ভাষা বিকাশে বাধা

মুশফিকা তাসনীন জাফিন

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2024, 08:46 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

মায়েরা স্মার্টফোনে আসক্ত হলে এটি সন্তানদের ভাষা বিকাশকে বাধাগ্রস্ত করে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

গবেষণকরা বলছেন, স্মার্ট ফোন ব্যবহারের সময় সন্তানের সঙ্গে মায়েদের কথা কম বলার প্রমাণ পেয়েছে তারা। যেসব মায়েরা মোবাইল ফোন বেশি ব্যবহার করেন তারা সন্তানদের সঙ্গে ১৬ শতাংশ কথা কম বলেন। এক দুই মিনিট পরপর ফোন ব্যবহার করেন এমন মায়েরা সন্তানের সঙ্গে ২৬ শতাংশ কম কথা বলেন।

সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, গবেষকরা ১৬ জন মা ও তাদের গড়ে চার মাস বয়সী শিশুসন্তানদের উপর এক সপ্তাহ ধরে গবেষণা চালান। গবেষণায় পাওয়া তথ্য বিশ্লেষণ করে এটি প্রকাশ করেন তারা।

গবেষণায় বলা হয়, শিশুদের ভাষার বিকাশের জন্য বাবা মায়ের সঙ্গে তাদের কথোপকথন খুবই জরুরি।

বাবা মাকে মোবাইল ফোন ব্যবহারের সময় সচেতন হওয়া এবং শিশুদের সাথে কথোপকথনের সময় ফোন থেকে দূরে থাকার পরামর্শ দেন তারা।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।

এ সম্পর্কিত খবর
তথ্য ফাঁস করায় আলকাছকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দিয়েছিলেন জিয়াউল, জবানবন্দিতে সাব্বির
তথ্য ফাঁস করায় আলকাছকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দিয়েছিলেন জিয়াউল, জবানবন্দিতে সাব্বির
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24