Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

গাছ লাগানোই আনোয়ারের নেশা

গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যাও করেন আনোয়ার।

গাছ লাগানোই আনোয়ারের নেশা

বিডিনিউজ২৪

মো. সুন্নাতুল ইসলাম নিরব

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2026, 12:37 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

কুড়িগ্রাম শহরের বিভিন্ন জায়গায় গত এক যুগ ধরে গাছ ও গাছের চারা রোপণ করে চলেছেন আনোয়ার হোসেন।

পেশায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী আনোয়ার শহরের টাপুরচর এলাকার বাসিন্দা। নিজের খরচে সড়কের পাশে, বিভিন্ন প্রতিষ্ঠান, বাঁধ ও কবরস্থানে গাছ লাগিয়েছেন তিনি। তার দাবি, এ পর্যন্ত প্রায় ১২ হাজার গাছ রোপণ করেছেন।

আনোয়ার জানান, ২০১৩ সালে রক্তদানের বিনিময়ে কয়েকটি গাছ চেয়ে নিয়েছিলেন তিনি। সেগুলো বাড়িতে রোপণের পর থেকেই গাছ লাগানোর প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। তখন তিনি প্রতি সপ্তাহে দুটি, মাসে ১০টি এবং বছরে এক হাজার গাছ লাগানোর সংকল্প করেন।

গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যাও করেন আনোয়ার। সার দেওয়া, পানি দেওয়া, ডাল ছাঁটাই ও বেড়া দেওয়ার কাজ নিজেই করেন। শিক্ষার্থীসহ স্থানীয় অনেকেই তাকে সহযোগিতা করে বলেও জানান তিনি।

স্থানীয়দের ভাষ্য, জলবায়ু সংকটের এই সময়ে আনোয়ারের মত একজন সাধারণ মানুষের দীর্ঘদিনের এই উদ্যোগ অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করছে।

আনোয়ার বলেন, গাছে পাখি এসে ফল খেলে কিংবা মানুষ গাছের নিচে বিশ্রাম নিলে তার ভালো লাগে। পুরো জেলাকে গাছে ভরিয়ে দিতে চান তিনি।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কুড়িগ্রাম।

এ সম্পর্কিত খবর
বন উজাড়ে ঘরছাড়া হয় বন্য প্রাণীরা
বন উজাড়ে ঘরছাড়া হয় বন্য প্রাণীরা
কলেজ জীবন শুরুর গল্প
কলেজ জীবন শুরুর গল্প
ইউনিসেফের 'জেনারেশন আনলিমিটেডের' সদস্য হল হ্যালোর ইফতেশাম
ইউনিসেফের 'জেনারেশন আনলিমিটেডের' সদস্য হল হ্যালোর ইফতেশাম
‘দুর্যোগে বাড়ে বাল্যবিয়ের ঝুঁকি'
‘দুর্যোগে বাড়ে বাল্যবিয়ের ঝুঁকি'

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24