সিসার প্রভাবে শিশুদের মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে এবং শেখার ক্ষমতা কমে যেতে পারে বলে সতর্ক করেছেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কামরুল হাসান নোবেল। হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, খেলনার রং, রং মেশানো খাবার, দূষিত বাতাস ও ঘরের ধুলাবালির মাধ্যমে শিশুর শরীরে সিসা প্রবেশ করতে পারে। এ ঝুঁকি কমাতে ঘর ভেজা কাপড়ে পরিষ্কার করা, সন্দেহজনক রঙের খেলনা ও খাবার এড়িয়ে চলা এবং বাইরে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি।
Published : 29 Nov 2026, 08:00 PM
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নীলফামারী।