সেনা গ্যালারিতে দেখা যায় মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জাম।
Published : 29 Nov 2026, 09:50 PM
যুদ্ধবিমান, ট্যাংক, কামান, যুদ্ধজাহাজ আর নানা ধরনের অস্ত্র। এক জায়গায় রয়েছে দেশের সামরিক ইতিহাসের নানা নিদর্শন। এটি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ সামরিক জাদুঘর।
১৯৮৭ সালে মিরপুর সেনানিবাসে ‘আর্মি মিউজিয়াম’ নামে যাত্রা শুরু হয় এই জাদুঘরের। পরে ১৯৯৭ থেকে ১৯৯৯ সালের মধ্যে এটি বিজয় সরণিতে স্থানান্তর করা হয়। আধুনিক ভবনে নতুন করে বাংলাদেশ সামরিক জাদুঘরের যাত্রা শুরু হয় ২০২২ সালের ৬ জানুয়ারি।
জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে তুলে ধরা হয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর ইতিহাস। রয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র, সামরিক যান, যুদ্ধের নানা স্মারক এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন সময়ের অর্জনের নিদর্শন।
সেনা গ্যালারিতে দেখা যায় মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জাম।
বিমান গ্যালারিতে রয়েছে উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রাংশ ও ককপিটে বসে দেখার সুযোগ। আর নৌ গ্যালারিতে আছে সাবমেরিন ও যুদ্ধজাহাজের মডেল।
শুধু নিদর্শন প্রদর্শনই নয়, ভার্চ্যুয়াল রিয়্যালিটি, টাচস্ক্রিন ও ডিজিটাল মানচিত্রের মত প্রযুক্তির সাহায্যে ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে।
বাংলাদেশের সামরিক ইতিহাস, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং তাদের নানা অর্জন সম্পর্কে জানার সুযোগ রয়েছে এই জাদুঘরে।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।