শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে সিলেটে ‘প্যাডেল টু লাক্কাতুরা’ শীর্ষক সাইকেল রাইড করেছে একদল শিক্ষার্থী।
Published : 15 Jul 2026, 01:10 AM
শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে সিলেটে ‘প্যাডেল টু লাক্কাতুরা’ শীর্ষক সাইকেল রাইড করেছে একদল শিক্ষার্থী।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিত্তিক শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সংগঠন ‘সাস্ট ফিটনেস ক্লাব’ এই আয়োজন করে।
শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়।
অংশগ্রহণকারীরা সিলেটের লাক্কাতুরা চা বাগান ঘুরে প্রায় ২০ কিলোমিটার পথ অতিক্রম করে আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসেন।
কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সক্রিয় জীবনধারা গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সিলেট।