রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের বানইল বাজার থেকে বটতলী বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক বেহাল।
Published : 06 Jul 2026, 12:00 PM
রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের বানইল বাজার থেকে বটতলী বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক বেহাল।
এতে দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা।
তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় প্রতিদিন দুই গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।
তাদের দাবি, বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও খারাপ হয়ে যায়। কাদা ও ভাঙাচোরা অংশের কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারের দাবিতে একাধিকবার সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেও তেমন কোনো সুফল মেলেনি।
জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি বাসিন্দাদের।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: রাজশাহী।