দোকানে ওভার লক মেশিন চালানোর কাজ করে সে। এই কাজের আয় দিয়েই সে নিজের খরচ চালায়।
Published : 04 Nov 2026, 05:15 PM
রংপুর নগরীর লালবাগ রেলগেট এলাকার একটি দর্জির দোকানে কাজ করে আট বছর বয়সী রাসেল।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে জানায়, তার বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে নানির সঙ্গে থাকে সে।
অর্থের অভাবে স্কুলে যেতে পারে না রাসেল। দোকানে ওভার লক মেশিন চালানোর কাজ করে সে। এই কাজের আয় দিয়েই সে নিজের খরচ চালায়।
রাসেলের স্বপ্ন, পড়াশোনা করে বড় হবে সে। তবে সেই স্বপ্ন পূরণ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে তার।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: রংপুর।