সিলেটে দক্ষিণ সুরমা সরকারি কলেজের বার্ষিক প্রকাশনা ‘দখিনা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
Published : 12 Sep 2026, 04:44 PM
সিলেটে দক্ষিণ সুরমা সরকারি কলেজের বার্ষিক প্রকাশনা ‘দখিনা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষার সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. দিদার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইফতেখার আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. আতাউর রহমান।
শুরুতে অতিথিরা যৌথভাবে বার্ষিকী ‘দখিনা’র মোড়ক উন্মোচন করেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এর কপি বিতরণ করা হয়।
প্রধান অতিথি অধ্যাপক মো. দিদার চৌধুরী তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখালেখি, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং কলেজের বার্ষিক প্রকাশনার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।