Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
স্বাস্থ্য

হাম উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

প্রায় ছয় মাসে প্রাণ হারিয়েছে এক হাজার ৬৫ জন।

হাম উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 04:41 PM

Updated : 22 Sep 2026, 04:41 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে; এ সময়ে ৯২ জনের শরীরে হাম শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা এবং খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

সরকারি হিসাবে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৬৪ জনের মৃত্যু হয়েছে। প্রায় ছয় মাসে প্রাণ হারিয়েছে এক হাজার ৬৫ জন।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৩৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৬৯ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৬, বরিশালে ৬০, খুলনায় ৪১ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২৫৭ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে এক হাজার ১৭৬ জন।

ঢাকা বিভাগে ভর্তি ৩৬৫ জন, চট্টগ্রামে ২৫০, সিলেটে ১৬৮, বরিশালে ১২৩, খুলনায় ১২৩, ময়মনসিংহে ৭৫, রাজশাহীতে ২৭ ও রংপুরে ১৫ জন। এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬০ হাজার ৯৮০। তাদের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ৫১০ জন হাসপাতাল ছেড়েছে। আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৯২। হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২০ হাজার ৭৩৮। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না।

  • মৃত্যু
  • স্বাস্থ্য অধিদপ্তর
  • হাম
এ সম্পর্কিত খবর
হাম: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
হাম: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১১৬
হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১১৬
হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু, শনাক্ত ৬১
হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু, শনাক্ত ৬১
হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, রোগী সংখ্যা পৌনে ২ লাখ ছাড়াল
হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, রোগী সংখ্যা পৌনে ২ লাখ ছাড়াল

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24